ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।
পাখির স্বপ্ন যতো হয়েছে অরাতি।
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
তবুও ঝিঁঝিঁর ডাক উঠেছে কি মাতি,
ভুলেছে মশক বলে নালার দু’কূল?
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৬৯৮জন
আজ পড়েছেনঃ ০জন
আসলে আজ যথাস্থানে কিছুই নাই বোরহান ভাই। সব এলোমেলো শুভেচ্ছা সতত ।
অনুপ্রাণিত হলাম মজিবর ভাই।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
চমৎকার কবি দা
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
কোথায় কিছু নাই। সব যেন এলোমেলো। খুব সুন্দর লিখেছেন।
অনেক সুন্দর বলেছেন!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।