দুস্ট ছেলে

দুস্ট ছেলে তোর প্রেম ফুরিয়ে যাবে

দুপুর গড়িয়ে বিকেল এলে,

চামড়া কুঁচকানো প্রেতাত্মার ছায়া পড়বে যখন

বর্ষীয়সী গালের তিলে।

ভোলাসনে আর মায়ার ইন্দ্রজালে,

দুষ্ট ছেলে, মোহে ভুলে খেলার ছলে,

মাঘের শীতে অবেলায় গলাঅব্দি ভেজালে,

পড়তে হবে হুপিং কাশির কবলে।

তোর চাই পৌষালী খড়ের ওম,

অশীতিপরের মনে ও হিম।

দুষ্ট ছেলে তোর নাক টিপলে দুধ গলে,

প্রেমের কি বুঝিস? কতটা দহনে যাচ্ছি জ্বলে!

এদিকটায় বড্ড খোয়াসা তুই বরং নরম রোদে যা;

তোকে উজ্জীবনী শক্তি দিবে পথ দেখাবে।

দুস্ট ছেলে তোকে আমার মনে থাকবে!

ভাবালুতা ছেড়ে এবার পথে আয় নেমে,

মর্ত্যে নরক হাসে মাতাল প্রেমের আফিমে।

আমি স্বর্গলোভী, নিরাপদ দুরত্ব নিয়ে সদা ভাবি,

দুষ্ট ছেলে তুই সম্মুখে বাতাবীলেবুর গন্ধ পাবি ।

শাস্ত্রের শেকলে বাঁধলেই কি আমার হবি?

না রে এ জনমে আমি শুধু আমারই।

মোট পড়েছেনঃ ৮৬৮জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. হা হা হা। হাসতে হলো! দুষ্টু ছেলে আসলে পাকা খেলুরে,, তাইতো মাঘের শীতে ভেজালো। আহারে কি শীত! আর কষ্ট!
    কষ্টের হলেও হাসতে হলো, দুষ্টু ছেলেদের প্রেমেই বারবার মন পরতে চায়, কেন যে??

  2. আমি শুধু আমারই। দুষ্ট ছেলের সাধ্য কি আমাকে প্রেমে ভাসাবে। ক্ষণিকের মোহ তার কেটে যাবে ক্ষণিকের ভুল। মিছে মায়ায় আবিষ্ট হবো না কভু। যদি ডুবে যাই কভু সাগরের তীরে। খুব সুন্দর লিখেছো।

মন্তব্য করুন