আমার কাছে হরেক রকম ফুলের তোড়া নেই।
আছে একটা লাল টক টকে তরতাজা গোলাপ।
আমার কাছে পাঁচ তারকা হোটেলের খাবার নেই।
আছে গরম গরম ভাজা এক প্যাকেট বাদাম।
আমার কাছে বিত্ত্ব বৈভব ঐশ্বর্য নেই। নেই প্রাসাদ।
আছে একটা জীর্ণশীর্ণ কুটির। ঘর থেকে চাঁদের ঝলমলে আলো দেখা যায়। বর্ষায় বৃষ্টির পানি
ঘরে থৈথৈ করে। পা ভিজাতে বেশ ভালোই লাগে। আমার আছে একবুক অকৃত্রিম প্রেম ভালবাসা।
ইচ্ছে হলে ঘর থেকে চালের ফুঁটো দিয়ে জ্যোৎস্না
মাখবো দুজনে গায়ে।ঝুম বৃষ্টিতে দুজনে ঘরে ভিজবো আর কাদাজলে গড়াগড়ি খাবো।
আনন্দ উচ্ছ্বাসে উদ্ভেলিত আর শিহরিত হবো বাঁধাহীন সীমাহীন পাগলামী আর ভালবাসায়।
তুমি কী আমার সাথী হবে প্রিয়তমা।
মোট পড়েছেনঃ ১৯২জন
আজ পড়েছেনঃ ০জন
অল্প তে যে সুখী হয় সেই রকম মানুষ প্রকিত বন্ধু হতে পারে। তাকে ভালও লাগে। শুভ কামনা ।
মতামতের জন্য অশেষ ধন্যবাদ।
খুব সুন্দর অনুভূতির প্রকাশ কবি দা
ধন্যবাদ ভাইয়া।
এমন ভালোবাসা আর এই উপকরণে প্রকৃতিপ্রেমিক অবশ্যই সাথী হবে। প্রেমের অবগাহনে ভেসে যাবে দূর নক্ষত্রের উজ্বলতম আলোয় আলোকিত হবে।
মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার প্রতি রইল অগাধ ভালোবাসা।
কাদাজলে গড়াগড়ি আর বর্ষায় বৃষ্টি ভালোই যদি ঠাণ্ডা লেগে-টেগে না যায়।
হা হা হা ভাইয়া। লাগবে না ভাইয়া।
অকৃত্রিম ভালোবাসাই জীবনের চরম চাওয়া
এবং পরম পাওয়া।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
অশেষ ধন্যবাদ ভাইয়া।
এরকম অকৃত্রিম ভালোবাসা সবাই কামনা করে। প্রকৃতির ভালোবাসা দূর থেকে অনুধাবন করতে ভালো লাগে। কাছে চাই ঝলমলে আলোর ঝরনা ধারা কে। শুভ কামনা রইলো।
চমৎকার মতামতের জন্য অশেষ ধন্যবাদ।