স্ববিরোধিতা

 

গাছের পাতাগুলো চুপ

অদ্ভুত শুধু উড়ন্ত ধূলিবালি মেঠোপথ
আর এ রাস্তার অলি গলি!
আজ কাল ডালপালা জুড়ে যা হচ্ছে
স্ববিরোধিতা ছাড়া কিছু নয়
অথচ বুঝার আত্মা মৃত প্রায়;
আপন ভাল করতে গিয়ে
বিদ্বেষী রুপ টেনে ধরছে সময়;
মৃত দাঁড়িয়ে আঙ্গুল তুলি-
মন্দ করাটাই আপন বিরোধ
গাছের দু’চোখ তাই বলে-
অথচ জল বিন্দু ঘাসের প্রণয়!
আপনে আপন দেখি না স্ববিরোধিতা।

২৬ আশ্বিন ১৪২৮, ১১অক্টোবর ২১

মোট পড়েছেনঃ ৯৭১জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. নিজের পায়ে নিজে কুড়াল মারলে কারো কিছু বলার নাই।যে হারে আমরা বৃক্ষ নিধনে ব্যাস্ত তাতে প্রান বাচিয়ে রাখা বড় দায়।অন্ততঃ নিজের জীবন বাচাতে বৃক্ষাদি নিধন না করি।
    সুন্দর কবিতা প্রিয় কবি

  2. এতো কঠিন করে লিখলে কিছু বুঝি ? তবে এটা ঠিক –

    আজ কাল ডালপালা জুড়ে যা হচ্ছে
    স্ববিরোধিতা ছাড়া কিছু নয়,

    সন্তানরা যদি সংসার ধর্মে দীক্ষিত হতো খুব সহজে !!!

মন্তব্য করুন