- পরম পিতা রতির মিতা
করছে ক্ষতি সবে
আপন পরে সকলে মরে
বাড়লে অতি তবে। - জীবন খসে খারাপ রসে
হয়ে যে জ্ঞান হারা
খুশিতে যারা আত্মাহারা
প্রাণ দেয় যে সারা। - রতির যাদু শিখায় সাধু
প্রেমের কথা বলে
ভবের হাঁটে তুমি খাটে
শিক্ষা নিয়ে চলে। - সবার প্রাণে রতির টানে
আঁধার নেমে আসে
রতির খেলা রাতের বেলা
নর নারীরা ভাসে। - রতি দমন করো এমন
নইলে মরে যাবে
জীবন রথে সঠিক পথে
শাস্তি তবে পাবে।
রচনাকালঃ
০৩/০৭/২০২১
৫+৫/৫+২
মোট পড়েছেনঃ ৬৩৯জন
আজ পড়েছেনঃ ০জন
অতিরিক্ত সব কিছুই ক্ষতিকর।
শুভ কামনা 🌹🌹
হুম ঠিক বলেছেন।
অতিরিক্ত কিছুই ভালো নয়।
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
খুব ভালো লাগল উপদেশমুলক কবিতা।
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।
বাহ ছন্দে ছন্দে রতি দমন গীত, খুব ভালো লাগলো। আচ্ছা এই রতি দমন করতে পারলে কি বেঁচে থাকা যাবে কবি ?
জীবন মৃত্যু আল্লাহর হাতে।
রতি দমন করলে পাপ থেকে বাঁচা যাবে।