এসো আলোর পথে

কী বলবো ?
কী লিখবো ?
ভাষাহীন আজ মানবসত্তা
মানুষ মানুষকে পিটিয়ে মারে
কাঁদে শত শত আবরারের আত্মা।

দুটি হাত , দুটি পা , আছে দুটি চোখ
যা অবিকল মানুষের মতো
কিন্তু আছে কি ?
ভিতরে সেই মানবাত্মা।

কে কারে পিছনে ফেলে
বড় হবো আমি
ছোঁব ওই আকাশটাকে
একবার ও ভাবিনা
আকাশ ছুঁতে গিয়ে
পড়ে আছি মাটিতে।

পরীক্ষায় প্রথম হবো
রাতদিন বসে
বই গিলে ফেলি
মানুষ হইতে যে লাগে
মানবিক চর্চা তা খুঁজে দেখিনি।

এখনও সময় আছে
সব হয়নি শেষ
এসো সময়ের হাত ধরি
মূল্যবোধ , ভদ্রতা , বিনয়ের পথে চলি
নতুন প্রজন্মকে
দেখাও আলোর পথ
অবশিষ্ট আলোটুকু যদি যায় হারিয়ে
আঁধারে পথ খুঁজে পাবেনা যে।

 

তারিখ- ৮/১০/২০১৯

বুয়েট এর মেধাবী ছাত্র আবরার-হত্যা স্মরণে লেখা।

মোট পড়েছেনঃ ৮১৫জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. এসবের বিচার হয় হয়তোবা কিন্তু যারা ছেলে হারায় শুধু তাঁরাই বোঝে তাদের কি যায়।
    মানুষের মনে মানুষের জন্য মমত্ব আসুক। আবরারের আত্না শান্তি পাক।।। এই কামনা।।

  2. সংবাদপত্রের পাতা খুললে প্রতিদিন খুন, ধর্ষণ, এসিড দিয়ে মারা, পায়ের রগ কেটে দিয়ে মেরে ফেলা এইসব খবর ৪/৫ টা করে থাকবেই। তখন ভাবি বাঙ্গালীর সেই চিরা চোরিত রূপ কোথায় গেলো? কেন মানুষ এতো নিষ্ঠুর হল? আশায় আশায় থাকি একদিন সব ঠিক হবে। জানিনা সে দিন আসবে কিনা।

  3. মানুষের অবয়ব গুলোতে এখন প্রকৃত মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মনুষ্যত্বহীন পৃথিবীতে ছেলেটার বেঁচে থাকা কঠিন হয়ে গেছিলো। আল্লাহ তায়ালা তাকে শান্তিতে রাখুন।
    মায়াময় পৃথিবী একদিন সত্যিকারের মানুষ দিয়ে পরিপূর্ণ হবে এমন আশায় আমরা বুক বাধি।

    শুভ কামনা 🌹🌹

    1. মানুষগুলো এখন মুখোশধারী। আসল মানুষ চেনা দায়। মানুষগুলো সব মানুষ হবে সে আশায় বেঁচে থাকি। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।

  4. দুটি হাত , দুটি পা , আছে দুটি চোখ
    যা অবিকল মানুষের মতো
    কিন্তু আছে কি ?
    ভিতরে সেই মানবাত্মা।

    কথাগুলো জীবনবোধকে জাগ্রত করে।সুন্দর কবিতা।

মন্তব্য করুন