কার দোষ

সংসার ধর্মে তেলাপোকার বাস

জায়নামাজটাও অপবিত্র হচ্ছে-
মাটির পাপগুলো নোনে যাচ্ছে
কোন চুরাগলি অন্ধকার পথ!
অথচ টিকটিকির সাবধানতার
শব্দ কানে নাকি যায় না;
তেলাপোকার কি কান আছে দুটো!
তাহলে বিধাতারী দোষ?
আমার দৃশ্যগুলো চোখে ভাসে না
তবু সন্দেহের এক গলা তেলাপোকা!
কিলবিল করে যাচ্ছে বসবাস-
তাহলে বলো বিধাতা কার দোষ।

২১ আশ্বিন ১৪২৮, ০৬ অক্টোবর ২১

মোট পড়েছেনঃ ৭২০জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. খুব সুন্দর বলেছেন, মাটির পাপে জায়নামাজ অপবিত্র হচ্ছে।সে মাটি যদি মানুষ হয়, যথার্থ।
    চুরাবালি– না (চোরাবালি)।

মন্তব্য করুন