আমার মতো

আমাকে বট ছায়া ভাবিস না
আমি তো বাঁশ ঝাড়ের একটা বাঁশ মাত্র!
ভুলও আর মিষ্টি খেজুর দেখিস না
আমি খেজুর গাছের ডাল মাত্র;

আমাকে পূর্ণিমার রাত অনুভব করিস না
দিগন্ত জুড়ে তারা নক্ষত্র দিকে হেঁটে যাচ্ছি-
সাহস রাখিস বুক পাঁজর দেহ ভাগ
আমি শুধু বট ছায়া নয় একটা বাঁশ মাত্র!

সূর্যকে সঙ্গী রাখিস ঝাঁঝাল রোদ পুড়িস না
ভাবনার রসে নদী দেখিস জল ঝরাস না
তুই শুধু কিছু সৃষ্টি করা বাহক মাত্র-
আমাকে বট ছায়া ভাবিস না একটা বাঁশ মাত্র;

সাদা রাস্তা মোড়ে শিমুল দেখতে পাবি
কিল ঘুশি নানান বিপদ-আপদ বাঁধ হয়ে দাঁড়াবে
আপন ঠিকানায় উপেক্ষা করিস-
কারণ একদিন আমার মতো হবে।
১০ আশ্বিন ১৪২৮, ২৫ সেপ্টেম্বর ২১

মোট পড়েছেনঃ ১,০২১জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. “আমাকে পূর্ণিমার রাত অনুভব করিস না
    দিগন্ত জুড়ে তারা নক্ষত্র দিকে হেঁটে যাচ্ছি-
    সাহস রাখিস বুক পাঁজর দেহ ভাগ
    আমি শুধু বট ছায়া নয় একটা বাঁশ মাত্র”!—- তবুও ঘুরে দাঁড়াতে হবে কবি। শুভ কামনা রইলো।

  2. পরনির্ভরশীলতা বাদ দিতে হবে। নয়তো নির্ভরশীল ভেবে যাকেই আকড়ে ধরা হয়, দেখা যাবে সেটা নেহাৎ-ই বাঁশ ছিলো!

    বাক্য গঠনের প্রতি যত্নশীল হতে হবে ভাই।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন