ভবের মাঝে মানুষ হয়ে
করছি কত ভুল,
দুখে তরে জীবন মাঝে
পায় না সুখের কূল।
ঘাত প্রতিঘাত জীবন মুখে
আসবে কবে সুখ,
নাকি জীবন তরী-ভরা
আছে দুখ আর দুখ।
দুখের দিনে সুখে তরী
ভাসবে কবে মোর,
জীবন নদীর কালো কেটে
আসবে কবে ভোর।
এমন করে জীবন রথে
যাই না চলা ভাই,
জীবন থেকে কঠিন জিনিস
ধরার বুকে নাই।
সুখের চেয়ে দুখের ভেলা
শুধু চলে যাই,
সুখের খোঁজে ঘুরে ঘুরে
সুখ যে নাহি পাই।
রচনাকালঃ
০২/০৮/২০২১
৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ
মোট পড়েছেনঃ ৬৬৮জন
আজ পড়েছেনঃ ০জন
বেশ ছন্দময়
শুভকামনা রইল।।।
ভবের মাঝে মানুষ হয়ে
করছি কত ভুল,
দুখে তরে জীবন মাঝে
পায় না সুখের কূল।
..
সত্যিই আমরা প্রতিনিয়ত কত ভুল করে যাই।
যথার্থ লিখেছেন।
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।