শূন্যতা…

যেখানে যাবার পথে মন ভরে থাকতো অন্যরকম উচ্ছ্বাস আনন্দে,
সেখানে যাবার পথ আজ কেনো এতো দীর্ঘ আর নিরানন্দের___?
একি জীবনের দীর্ঘতম পথ পাড়ি দেওয়া আমার_________?
যেখানে কেটেছিলো শৈশব কৈশোরের প্রাণোচ্ছল শ্রেষ্ঠ সময়গুলো,
সেইস্থান আজ কেমন করে এমন অচেনা অজানা হলো____?
মনের ভেতরের চড়াই-উতরাই ডিঙ্গিয়ে পরিশেষে গন্তব্যে যখন,
প্রবল ঝাঁকুনি ব্যথাতুর ভাবে নাড়া দিয়ে গেলো আমায় তখন।
দুচোখ কেবলই হন্যে হয়ে এখানে ওখানে খুঁজেছে ফিরেছে____
কেউ ছিলোনা কোথাও চিরচেনা সেই আনাচ কানাচে।
অবশেষে খুঁজে পেয়েছি তাদের ছয় ফুট মাটির গভীরে,
ক্ষুদ্র অপরিসর চৌদিক ঘেরা গুমোট আঁধার ঘরে__
দশহাত দূরত্বে পাশাপাশি ছিলো তারা গভীর ঘুমে__।
খুঁজেফেরা দু’চোখ তখন ঝাপসা চোখের জলে,
ঝরনা যেমন স্রোতবতি হয়ে লেকের জলে যায় পাহাড় গড়িয়ে।
মনের গভীরে গভীর ক্ষত নিয়ে ফিরে আসার পথে____
চমকিত আমি দাঁড়াই ফিরে ক্ষণিকের তরে___।
সেই মায়াভরা মুখে করুন চাহনিতে আমায় যেনো বলে___
এতোদিন পরে এলি____ সেই তো এলি,
যখন পৃথিবীর পথচলা ফুরিয়ে, মহাকালের অংশ হলাম আমি__!!
(২ বছরের ব্যবধানে বাবা-মা দুইজনকেই হারিয়ে শুন্য বাড়িটিতে যাবার সময়কার অনুভুতি…)

মোট পড়েছেনঃ ৭৪৪জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. কালের অনিবার্য ধ্বংসের হাতে আমরা সকলেই বন্দি।। ব্যথাতুর হৃদয় শান্ত হোক।। চলুক লেখালেখি।। আমরা যেন সোনেলায় তা দেখি।। শুভ কামনা।। -{@

  2. বাবা মার জন্য হাহাকারটি থেকেই যায়
    শান্তি , নির্মল একটি আশ্রয় চলে যাওয়া কষ্টের খুব।
    ভালো লিখেছেন ।
    আল্লাহ আপনার বাবা মা কে বেহেস্ত নসীব করুক ।

মন্তব্য করুন