রক্তঝরা আগস্ট

 

রক্তঝরা আগস্ট

…..ফারজানা আক্তার

 

ভোরের আলো    যখন ফোটে

ভুবন তারার         মাঠে ঘাটে

                   তোমায় মনে পড়ে।

 

কৃষকের হাসি      রাখালের বাঁশি

মাঝির গানে        শীতল নদী

                   তোমায় মনে পড়ে।

 

কূজন ডাকে         পাদপ ডালে

বাতাস বয়ে           পাতার দেহে

                    তোমায় মনে পড়ে।

 

গ্রীষ্ম আসে             বর্ষা আসে

একে একে            বসন্ত আসে

                    তোমায় মনে পড়ে।

 

মেঘের তুলো          গগন জুড়ে

ভাসিয়ে ভেলা       নীলের দেশে

                    তোমায় মনে পড়ে।

 

গ্রামের মেয়ে         কিশোর বেদে

নোলক নেড়ে        কাদেঁ খেলে

                   তোমায় মনে পড়ে।

 

     এত সুখ       তোমার তরে

      এত কিছু       বন্ধু বলে

    বলি হলে        পশুর  হাতে

     দিলে রক্ত      স্বজন মিলে

    যখন লিখি      মনের কথা

     ভাবি তুমি       দেশের পিতা

          জাতি বর্ণ ধর্ম সকলে

    তোমায় বলে   জাতির পিতা

মোট পড়েছেনঃ ১,১৪২জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. সুন্দর হয়েছে। ছবিটি আরেকজন ব্লগারের তোলা । তাই কার্টেসিতে তার নাম উল্লেখ করবেন দয়া করে। অন্যকারো ছবি ও লেখা শেয়ার করলে তাকে ম্যানশন করতে হয় এটাই ব্লগের নিয়ম আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

  2. বোন ছবি কার এটা কিভাবে দেখে আমি বুঝতে পারছি না।বলে খুব উপকার করলেন।কিভাবে কার্টেসি দেখব যদি বলতেন আরও ভাল হত।

    1. ছবি- নেট/গুগল/সোনেলা ব্লগ এভাবে লিখে দিবেন । আপনার পোস্ট দেয়ার কিছুক্ষণ আগেই সেই ব্লগার তার পোস্টে এই ছবি দিয়েছে। ধন্যবাদ আপু 💓💓। আশা করি বুঝতে পেরেছেন

  3. আগস্ট মাস। এক কালো অধ্যায়।যে আঁধারে ঢাকা আজও বাংলার আকাশ। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন