ওরে আয় আয় আয়রে সবে
আবার একদিন ফিরি,
ফেলে আসা তুলশী গঙ্গার তীরে।
আধ-পৌঢ়া এই বয়সের ক্লান্তি ভুলে,
আবার একবার ঝাঁপিয়ে পড়ি-
প্রেমত্ত উত্তাল তুলশী গঙ্গার জলে।

ওরে আয় আয় আয়রে সবে
আবার একবার দলছুট হয়ে,
দূর্বা ঘাসের ডগায় বসা লাল ফড়িং ধরতে-
সংগোপনে সন্তর্পনে যাই এগিয়ে।
নদীর ধারে বিশাল বটবৃক্ষের ছায়ায় বসে
জলের শীতল পরশে প্রাণ জুড়াই।
ওরে আয় আয় আয়রে সবে
আবার একবার ফিরি,
ফেলে আসা তুলশী গঙ্গার তীরে।

১০৩৯জন ৯২১জন

২৩টি মন্তব্য

মন্তব্য করুন