অভিমানী

কে তুমি?
চাইছো কি, এ পথ প্রান্তরের গভীর শালবনে।
কি চাইছো তুমি,
নাকি শরতের শিউলি ঝরা সকাল?

জানো না তুমি,
শরৎ আসতে যে এখনো ঢের দেরি।
বড্ড অভিমান করে আছো, তাই না বুঝি ?

সকাল থেকে অঝোর ধারায় ঝরছে শ্রাবণের বৃষ্টি।
নিমের কচি পাতা মাথা নুয়ে আছে।
উঠোনের ভেজা মাটিতে আছে পড়ে মাধবীলতা।

ঐ দূর থেকে গঙ্গার সুধাময় মৃত্তিকার সুগন্ধি আসছে ভেসে।
এখানকার মাটি উর্বর পলি।
সেখানের সজনের ডাঁটা বিখ্যাত। সন্ধ্যা হলে চারদিকে কামিনী ফুলের সুগন্ধিতে মম করে।

অভিমানী,
তুমি শরতের শিউলি ঝরা ভোর দেখবে বলে বড্ড অভিমান করে আছো, তাই না?

অথচ শরৎ এখনো আসেনি।
এখনো ঢের দেরি শুকনো পাতায় গেরুয়া বিকেল দেখা।
এখনো ঢের দেরি হরিলুটের মতো ঝরে পড়া শরতের সে শিউলি ঝরা সকাল।

শুনো,
অভিমানী আর কখনো অভিমান করো না।

কথা দিলাম, শুভ্র কাশফুলের ডাঁটা তোমার চুলের খোঁপায় গুঁজে স্বস্তির বিকেল কাটাবো।
সে বিকেল শেষে শরতের এক পূর্ণিমায় তোমায় নিয়ে ভোরের পুষ্পবৃষ্টিতে স্নাত হবো।
স্বর্গীয় সুখের বন্দনে পারিজাত ফুলের সুগন্ধি নেবো।

পূর্ণচন্দ্রের আলোতে দুজন মিলে প্রণয়ের প্রদীপ প্রজ্বলন করব।
বলো অভিমানী,
আর কখনো অভিমান করবে না?
..
ছবিঃ সংগৃহীত।

মোট পড়েছেনঃ ২,০৫৮জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. অভিমান ভুলে মিলে মিশে একাকার হয়ে যান। এমন অভিমান না থাকলে ভালোবাসা ঠিক জমে না। চমৎকার প্রেমের কবিতা। অফুরন্ত শুভকামনা রইলো

  2. হুম আমি বড্ড অভিমানী, চাইতো শুধু তোমার কাছেই, সে শরৎ কত দেরীতে আসুক!!!.
    ভালোবাসা আর অভিমান জমে ক্ষীর।
    শুভকামনা ভাইয়া।

  3. অভিমানীকে যতগুলো প্রতিশ্রতি গেয়া হয়েছে তাতে সে আর দুরে থাকবে বলে মনে হয় না। এভাবেই জয় হোক ভালোবাসার!!!!

  4. অভিমান করলে কাশফুলের ডাটা!!
    ফুল নয়?
    তবে তো মেয়ে অভিমান করবেই।
    পূর্ণচন্দ্রের আলোতে পাহাড়ি কোনো শনের ঘরে কাঁদে কাঁধ রেখে শুনিয়ে নিতে হবে হাজার রাতের গল্প।
    অভিমান ভেঙে পড়ুক মেয়ের,,,শুভকামনা।

মন্তব্য করুন