তুমি আমার নয়নের আলো।
দূর করেছ জীবনের সব আঁধার কালো।
তুমি আমার কাম ক্রোধ স্নেহ মমতা ভালবাসা।
অর্জন করেছ আমার জীবনের সমস্ত আস্থা আর ভরসা।
তুমি আমার জীবনের প্রেমমময় শান্তি-প্রশান্তি।
তোমার কারণে দূর হয়েছে সব দুর্গতি অশান্তি।
তুমি আমার জীবনের উৎসব আনন্দ উচ্ছ্বাস।
তুমিই আমার জীবনে এনেছ স্বস্তি আর বিশ্বাস।
তুমি আমার চপলা চঞ্চল হরিণী।
তুমি বিহনে কাটে আমার বিনিদ্র রজনী।
তুমি আমার জীর্ণশীর্ণ কুটিরের রাণী।
তোমার ভালবাসার আনন্দধারায় কলরিত ধরণী।
তুমি আমার জীবনের আলোর বন্যা।
তোমার কারণে জীবন হয়েছে বর্ণীল অনন্যা।
তুমি আমার ভালবাসার নীল আকাশ।
তোমার কারণে হয়েছে সব মন্দের বিনাশ।
তুমি আমার প্রেমের জয়গান আনন্দের ফল্গুধারা।
তোমাতে বিলীন হয়ে হয়েছি আমি আত্ম-হারা।
মোট পড়েছেনঃ ৬৭৯জন
আজ পড়েছেনঃ ০জন
এই তুমিটা তুমি হয়ে জড়িয়ে থাক সারাজীবন ভর। শুভ কামনা রইলো।
তাই যেন হয়। ধন্যবাদ।
একটা তুমি”ই হয়ত চায় এমন করে বলুক তাঁকে নিয়ে,যার জন্য একটা জীবন উৎসর্গ করে দেয়া যায়। শুভ কামনায় ভরে থাকুক জীবন।
মানুষ তাঁর মূল্যায়ন চায় কিন্তু আমরা মানুষকে যথাযোগ্য মর্যাদায় দিতে কার্পণ্য করি। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
প্রার্থনা সঙ্গীত ভালো লাগলো।
শুভ কামনা
আপনাদের ভালো লাগা আমার চলার পথের উৎসাহ যোগায়। ধন্যবাদ আপু।
এমন চাওয়া কবুল হোক। শুভ কামনা।
মতামতের জন্য ধন্যবাদ।
সুন্দর চাওয়া প্রিয়জনের কাছে। তবে সবাই এই ভালোবাসার মূল্যায়ন করতে পারে না। আপনার ‘তুমি’ ভালো থাকুক। আপনার জন্য ও শুভকামনা রইলো
ভালো থাকবেন দিদি। শুভ কামনা ।
আহা! তুমি তুমিময় সবটা
চমৎকার লিখেছেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
চমৎকার মতামতের জন্য অশেষ ধন্যবাদ।