কোন এক সন্ধ্যায়

 

বর্ষণমুখর সন্ধ্যায়, কাকভেজা হয়ে
এসেছিলে এই পথে,
ক্ষণিকের জন্য দাঁড়িয়ে ছিলে
শিমুল গাছ তলায়।
বারান্দায় দাঁড়িয়ে ছিলাম
দেখছিলাম বৃষ্টিস্নাত সন্ধ্যা
কত পথচারীর আনাগোনা।
হঠাৎ এক পলক পড়েছিল চোখ
আবছা আঁধারে এক ঝলক
মায়াবী চোখের চাহনি
প্রবাহিত হয়েছিল হৃদয়ের গহীনে।
কি ছিল সেই চোখের ভাষায়!
আজও হৃদয়ে কাঁপন ধরায়।
আজও শ্রাবণের সন্ধ্যায়
যখন বৃষ্টি নামে এ ধরায়
ফেলে রেখে সকল কাজ
বারান্দায় দাঁড়িয়ে আঁখি খোঁজে
ছুঁয়ে যাওয়া অচেনা স্বপ্নকে।

মোট পড়েছেনঃ ৭৯৭জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. বর্ষণমুখর সন্ধ্যা মনটাকে একটু বেশি ই ব্যাকুল, আনমনা করে তুলে। স্বপ্নগুলো জাগ্রত হয়ে ছুঁয়ে যাক শরীর মন। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

  2. বৃষ্টি মানেই প্রেম
    বৃষ্টির ছন্দে অকারণ মন দোলে
    ছুঁয়ে যেতে ইচ্ছে করে প্রিয়তমরে

    চমৎকার লিখেছেন আপু
    ভালো থাকুন সবসময়

  3. এমনই এক বর্ষণমুখোর সন্ধ্যায় অচেনা পথিক আসে বৃষ্টি নিয়ে। তারপর বৃষ্টি আসে, আসতেই থাকে, কিন্তু সে আর আসে না। সান্ধ্যবৃষ্টির প্রতি ফোঁটায় জমে থাকে উদাসীন অক্ষর।

    কবিতাটি অনেক ভালো লেগেছে।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

      1. বর্ষণমুখর সন্ধ্যা আর কাকভেজা প্রেমিক। দুটোই মনে রাখার মতো। অনেকবছর পরেও রোমান্সিত করে মন। শুভ কামনা।

মন্তব্য করুন