-
৬+৬+৬+২সুদের টাকায় ভোজন রে ভাইসুদের টাকায় বাড়িসুদের টাকায় বিশাল বিশালকিনছো অনেক গাড়ি।সুদের টাকায় ভোজন তোমারমুখে চমৎকার বুলি,সাধুর পোশাকে সাধু সেজে ভাইদিনেই ছাড়ায় ধুলি।কোনটি সঠিক কোনটি বেঠিকবোঝার সময় নাইপাপে পাপে নষ্ট জীবনশুধুই টাকায় চাই।সুদের টাকায় মন ভরা যারসুদের টাকায় সবকথায় কথায় অনায়াসে বলেবিধাতা আমার রব।গরিব লোকেরে টাকা ধার দিয়েভাই নেয় সুদ চড়া,পাপে পাপে ভরে গেছে রে লিখিলএই না রে ভাই ধরা।রচনাকালঃ১১/০৭/২০২১
মোট পড়েছেনঃ ৭৭০জন
আজ পড়েছেনঃ ০জন
মুসলমানেরা (বিশেষ করে বাংলাদেশি মুসলমান) যে কয়টা মহাপাপকে জায়েজ বানিয়ে নিয়েছে, তার মধ্যে ১ নম্বর হল সুদ। বেশিরভাগ মানুষের সুদের কুফল বা ভয়াবহতা নিয়ে কোনো ধারণাই নেই। যাদের একটু ধারণা আছে, তারাও টাকার লোভ সামলাতে পারে না। আমি এমন অনেককে দেখেছি, যারা নামাজ-রোজায় মশগুল, কিন্তু দিব্যি সুদ খেয়ে যাচ্ছে। তাদের যুক্তি হল, সবাই তো সুদ নিচ্ছে, আমি নিলে সমস্যা কী!
আমি বুকে হাত দিয়ে বলতে পারি, জীবনে যা উপার্জন করেছি, সব হালাল উপার্জন। ভেজাল বা হারামের পাশ দিয়েও হাঁটিনি।
সুন্দর কবিতা লিখেছেন। সবার বোধোদয় হোক।
অসাধারণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল
কিছুই বলার নেয় এদের। সুদ আর লাভ এক করে পাপী হওয়ার দৌড়ে এগুচ্ছে।
হুম।।।
শুভকামনা রইল
টাকা চাই যে ভাবেই আসুন পাপ পূর্ণ্যের হিসাব পরে দেখা যাবে।সাধারনতঃ আমরা এখন এমনটিতে অভ্যাস্ত হয়ে পড়েছি। সুন্দর কবিতা।বোধদয় হোক।
শুভকামনা রইল।।।
শুভকামনা
সুন্দর কবিতা। শুভ কামনা।
শুভকামনা রইল সতত।।।।
টাকা আসলেই হলো। টাকার যুগ। কে ভাবে কার কথা?
অসাধারণ।
শুভকামনা রইল