চুমু

আলমগীর সরকার লিটন ১৯ জুন ২০২১, শনিবার, ১১:২৮:৪৪পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

একটা নিষ্পাপ চুমুর জন্য
কবিতা কতখানি অপেক্ষা পূর্ণিমা রাত
কিংবা নির্জন ঠোঁটের বাগ!
কবিতা বুঝতেই পারল না নিশিস্বাদ;
অথচ কোনদিন ভাবতে পারেনি

ইচ্ছা ডাঙ্গার স্বপ্নও দেখেনি
কবিতাকে আলিঙ্গন করব-
তারপরও প্রণয় বাশি বেজেই গেছে
আজও নিস্ফল শুধু ঘৃণার পটকল
এভাবে নিশেষ হলো কবিতার চুমু।

০৫ আষাঢ় ১৪২৮, ১৯ জুন ২১

——————————

৯০৫জন ৮৩৬জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য