পথশিশু

  1. জানিনে আমি কে আমার বাবা আর কে মা
  2. এই ফুটপাতে বসে আমার কাটে সারাবেলা
  3. যে দেখে আমায় করে শুধু অবজ্ঞা পোষণ
  4. চাইলে কোনো কাজ করে সবাই হেলা।
  5. এ কেমন সমাজ আমি তো পায় না
  6. মানুষ হিসাবে কোনো অধিকার,
  7. সবাই তো আমায় দূর দূর করে তাড়িয়ে
  8. পরিচয় নেই কি করব আমি তার।
  9. সেই দোষ কি আমার বল জগদীশ
  10. বোঝে না তো কেউ তা,
  11. মনের আকিঞ্চনের আমায় বলে যায়
  12. যে যখন পারে যা।
  13. ফুটপাতেই আমার জীবন  মরন
  14. এই ফুটপাতেই সব,
  15. সামান্য খাবারের জন্য করতে হয়
  16. আমায় সর্বদা কলরব।
  17. এ কেমন যেন জগৎ সংসার
  18. বুঝি তো আমি কিছু,
  19. সমাজের উচু তলার মানুষেরা শুধু
  20. অবজ্ঞা করে পথশিশু।
  21. রচনাকালঃ
  22. ০৪/০১/২০২১
মোট পড়েছেনঃ ৫১২জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. চমৎকার কবিতা। পথশিশুদের জীবন এভাবেই অবজ্ঞা, অবহেলায় কাটে। বিষয় নির্বাচন চমৎকার। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  2. পথ শিশু আর বুনোফুলের জীবন প্রায় একই রকম। তাদের নিয়ে গল্প/ কাব্য হয় কিন্তু তাদের পরিনতি নিয়ে কেউই ভাবে না।
    সুন্দর লিখেছেন, ভালো থাকুন।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন