জন্ম – মৃত্যু

  1. যেদিন আমি সদ্য প্রস্ফুটিত ছিলাম
  2. গগনের তারকারাজি মতো উজ্জ্বল হাসিররেখা ছিল
  3. অজস্র মানুষের বদনখানিতে ।
শুধু আমার জন্মদাতা জন্মদাত্রী
এপাড়া ওপাড়া কত না কত মিষ্টি বিলিয়েছ,
এ খবর দেবে শুধু, লোক থেকে লোকান্তরে।
জীবন দীর্ঘ নয়,
সময়ে পরিক্রমায় শৈশব কৈশোর কাটিয়ে
যৌবনে পদার্পণে পেলাম জীবন সাথী
কিছুকাল যৌবনের মহাসঙ্গীতের রঙ্গ।
দেখতে দেখতে নিমেষেই সময় বাষ্পীভূত হয়
এই রঙ্গের দুনিয়ার মোহ বোঝার আগে,
মৃত্যুর দূত আসে চলে।
যেদিন আমি চলে যাব,
সেই দিনে লোকে বলবে,
ঐ সেই দিনে প্রস্ফুটিত ছেলেটা, এমন অকাল পক্ক হল।
দুনিয়াতে জন্মের পর চরম এক সত্য, সে হল মৃত্যু,
প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি সব শেষ মৃত্যুর কাছে,
অবশেষে হার মানতে হবে মৃত্যুর কাছে
সত্যি এই হল জন্ম – মৃত্যু।
রচনাকালঃ
০৬/০৫/২০২১
মোট পড়েছেনঃ ৭৯৪জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. জীবন হলো মৃত্যুর কাছে ধার নেয়া কিছু সময়।
    দম নেয়ার এ যাত্রাকালে, কতো কিছুর সম্মুখীন
    হতে হয় আমাদের!

    কখনো দুঃখের সাগরে গা ভাসাই কখনোবা শিশির
    বিন্দুর মতো সামান্য স্বচ্ছ কিছু হাসিতে ভুলে যাই
    মরন নামক শকুনের কথা।

    সুন্দর প্রকাশ! মৃত্যুর আত্মপ্রকাশ এভাবে হয় আগে পড়িনি।

    ভালো থাকুন। শুভ কামনা।

মন্তব্য করুন