- মেঘ কুমারী, মেঘ কুমারী
- তোর বাড়ি কই,
- স্বপ্নে আমি দেখেছি তোরে
- তুই আমার সই।
- আমার বাড়ি আসিস যদি
- বসতে দেব পিড়ে,
- শরতকাল তোকে নিয়ে ঘুরব আমি
- কাশফুলের ভীড়ে।
- আমার বাড়ির আতা ডালিম
- তোকে দিব খেতে,
- চলে যেতে চাইলে তুই
- আমি যাব সাথে ।
- গগন জুড়ে ভেসে বেড়াস
- নানা রঙের বেশে,
- তা আমি দেখি ওরে
- দিনের ঐ না শেষে।
- রচনাকালঃ
- ২৭/১০/২০২০
মোট পড়েছেনঃ ৮০৬জন
আজ পড়েছেনঃ ০জন
ছন্দে ছন্দে ছড়া ভালো লাগলো।
শুভকামনা রইল
খুব সুন্দর মিলিয়েছেন ছন্দের তালে তালে। মেঘকুমারী কোথাও যেতে পারবে না এমন কবিতা পেলে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
হুম।।।
সুন্দর মন্তব্য।।
শুভকামনা রইল সদা।।।
ছন্দে ছন্দে মিলানো সুন্দর উপস্থাপনা। শুভেচ্ছা রইলো।
শুভকামনা রইল