মা

এ জগতময় তুমি ছিলে বলে
আমরা মাটির ফসল ফুলাই-
অথচ তোমার ঘ্রাণ আমরা পায় না-
ভুলে গেছি তোমার প্রসব বেদনা,
তোমার রক্ত চোষা- ১০ মাস ১০ দিন;
আমরাও মা হয়েছি কিন্তু তোমার কষ্টটুকু
অনুভব করতে আজও জানলাম না
আর কত স্বার্থপর হলে তোমাকে বুঝবো
জনমদুখিনী মা! ক্ষমার যোগ্যহীন
আমাদের মতো সন্তান তারপরও
ক্ষমা করে দাও মা- তোমার পদতলে
যে জান্নাত- তোমায় ছাড়া মুক্তি নেই মা।

২৭ বৈশাখ ১৪২৮, ১০ মে ২১
———————————-

মোট পড়েছেনঃ ৮২১জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. মায়ের মতো আপন কেহ নাই তবে বাবার তুলনা শুধুই যেন বাবা। নীরবে সন্তানের জন্য সুন্দর, নির্ঝঞ্ঝাট পথ তৈরি করার প্রয়াস চালিয়ে যান আজীবন। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো

মন্তব্য করুন