সেই তুমি

একটা বিকেল আমি তোমার নামে লিখে দিচ্ছি 

যে বিকেলে তুমি আমাকে ভালোবেসেছিলে

একটা সন্ধ্যা তোমার পায়ে উৎসর্গ করলাম

যে সন্ধ্যায় তুমি আমার কাছে এসেছিলে।

একটা গোটা রাত আমি তোমার জন্য তুলে রেখেছি

যে রাতে তুমি আসবে আমার কাছে

আষ্টেপৃষ্টে জড়িয়ে ভালোবাসবে!

যে গোলাপটা তুমি আমাকে দিয়েছিলে

তা আজ শুকিয়ে কালচে,

আমি আজও সযত্নে তুলে রেখেছি দেরাজে

কারণ সেই গোলাপটার গায়ে

একটা গোটা তুমি লেগে আছো পরম ভালোবাসা নিয়ে।

আমার চোখে সারাটাক্ষন তোমার ছায়া লেগে থাকে

অথচ কি অবাক ব্যাপার!

আমি তোমার কোথাও নেই,

তোমার কোথাও আমার ছায়া নেই।

হয়তো তুমি আমাকে ভালোবাসো না

আর আমি মায়ার বাসরে তোমাকে খুঁজে যাই

প্রতিক্ষণে,প্রতি মূহুর্তে আমার অস্তিত্বে…

মোট পড়েছেনঃ ৮০৬জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. গোলাপের গায়ে গোটা তুমি লেগে আছো এই পংক্তিটি খুব ভালো লেগেছে। ভালোবাসলে এভাবেই অনুভূতির দোলা দিয়ে যায় আর যে বাসে না তার কোথাও আমার অস্তিত্ব নেই- এযে কতোটা বেদনার। কবিতা ভালো হয়েছে। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. সেই মানুষ দূরে আছে বলেই মনের আকুতি ছন্দে ভাসে। কবি বলেছেন যে প্রেমে যত প্রাপ্তি সেই প্রেম ক্ষনজন্মা। অপ্রাপ্তির বেদনা ভাবনায় মাধুর্য আনে।

    অনেক সুন্দর লিখেছেন। আরও লিখুন। ভালো থাকুন।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন