তখনও জেগে ছিলাম

আমি তখনও জেগে দেখেছি আকাশ

তোমার চোখদুটো যখন উচ্ছল কালো মেঘে মেঘে ঢাকা প্রভাতের লাল হয়।

 

আমি তখনও জেগে দেখেছি রাত্রি

এক ফালি দমকা-ঝড়ে কালবৈশাখী জানালায় দাঁড়িয়ে রয়।

 

আমি তখনও অনেক কেঁদেছি জেনে

ফিরে আসবে না সকাল হয়ে

তবু নিশ্চুপ আঁধারে নিরাকার দৃশ্যে হাতড়ে খুঁজেছি তোমাকে।

মোট পড়েছেনঃ ৫৯০জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. চমৎকার কবিতা। যদিও ছোট লেখা তবুও লেখার সৌন্দর্য উপভোগ করলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ সকাল

  2. যে চলে যায় সে যদি পিছু ফিরে দেখতো তাহলে হয়তো এমন কবিতার সংখ্যা কমে যেতো। এখানে লেখা হতো সুখের ভাষা, যা শব্দে-শব্দে আরও বড় হতো অনাবিল হাসির ফোয়ারার মতো।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন