প্রশ্ন

শোষণ, জুলুম আর বলাৎকারে

সারা বাংলায় আগুন জ্বলে

উড়ছে শকুন আকাশ জুড়ে

বাতাস ভারী লাশের গন্ধে

শত শহীদের বিনিময়ে

পেলাম স্বাধীনতা একাত্তরে

তবু কেন অশ্রু ঝরে চোখের কোণে?

 

ক্ষমতার অপব্যায় আর ছলচাতুরিতে

হাহাকার করে বাংলার ঘরে ঘরে

বেঁচে থাকার স্বপ্ন হল ফিকে

কোথাও শান্তির পায়রা উড়েনারে

মিলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট  ঘুষ দিলে

স্বাধীনতা কি,   প্রশ্ন জাগে মনে?

মোট পড়েছেনঃ ৯৯৫জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. মিলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ঘুষ দিলে
    স্বাধীনতা কি, প্রশ্ন জাগে মনে?***
    অসাধারণ বলেছেন! ঘুস দিলে সব মিলে যে দেশে সে দেশে স্বাধীনতা কি তাই বোঝা মুশকিল।
    আপনি ভালো লিখেন। আশা করি অন্য লেখা গুলো পড়ে মন্তব্য দিলে কিছু শিখতে পারতাম।
    শুভ কামনা ভাই।

    1. আপু, আপনাদের লেখা নিয়মিত পড়ি ও অনেককিছু শিখি। তবে মন্তব্য করার সাহস পাইনা পাছে যদি ভুল হয় …
      ভাল থাকবেন, শুভেচ্ছা জানাই অবিরাম।

  2. দুর্নীতিতে ভরে গেছে রাষ্ট্র, সমাজ, পরিবার। কোথাও সঠিক বিচার নেই। প্রশ্ন শুধু করেই যাই , উত্তর মেলেনা। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল

  3. ব্যর্থতার অশ্রু যতদিন না অগ্নিতে পরিনত হবে ততোদিনে এই প্রশ্নের সমাধান মিলবে না। স্বাধীনতার স্বাদ পরাধীন থেকে পাওয়া সম্ভব নয়।

    মাঝেমধ্যে বিস্তারিত লেখা দিন। আপনার বিষয়ভিত্তিক লেখাগুলো অনেক উপভোগ্য হয়।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  4. সময়ের সাবলিল উচ্চারণ।
    নির্মম বাস্তবতার অসামান্য নিবেদন।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন প্রিয় কবি।

মন্তব্য করুন