পথশিশু

আমরা পথশিশু জম্ম পরিচয় নাই

জীবনভর হই পদপিষ্ট, কেউ বলে টোকাই,

বুকে যন্ত্রণা নিয়ে চলি জীবনের অলিগলি

ভালবাসার ফুলকলি ছিঁড়ে নিভি আর জ্বলি

মনের কথাকলি কেউ শুনে না আমরা পথের ধুলি,

কে বাবা, কে মা জানিনাতো কিছু

পথে হাঁটতে হাঁটতে হলাম পথশিশু।

 

ঘরবিহীন আকাশের নিচে থাকি ফুটপাতে

ছেঁড়া আঁচলে হাতপেতে ঘুরি অনাহারে,

ভিক্ষার বদলে নেয় মুখ ফিরিয়ে দিনের আলোতে

রাতের আঁধারে জ্যোৎস্না বলে ডাকে সবে,

সুযোগ বুঝে ইশারায় চুপচাপ  নেয় আড়ালে

উদার সেজে করে আদর টেনে নিয়ে বুকে,

করে টানাটানি ভাগ্য নিয়ে মহাসমাবেশে

হয়ে যাই পথমাতা, পথবাবা হয়না কেউ এ সমাজে।

মোট পড়েছেনঃ ১,৩২৭জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. খুব সুন্দর বলেছেন ভাই
    পথশিশু আছে পথমাতা আছে
    কিন্তু পথবাবা নেই বা কেউ হতে চায় না।
    মানবিকতায় সুন্দর নিবেদনে মুগ্ধতা একরাশ।
    আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।

    1. হ্যাঁ আপু এরাও শিক্ষার সুযোগ পেলে দেশ ও জাতির সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
      আপনাকে অশেষ ধন্যবাদ।

  2. পথশিশুদের দেখলে খুব খারাপ লাগে। ওদের ভালোবাসার, আদর করার লোকের খুব অভাব। পথের মাঝে পথের বুনোফুল হয়ে বেঁচে রয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

    1. আপু আপনে যথাযথই বলেছেন ওরা পথের বুনোফুল। ওরা সঠিক পরিচর্যা পেলে ওরাও দেশে ছড়াতে পারে ভালবাসার সুঘ্রাণ।
      ধন্যবাদ আপু ভাল থাকবেন।

মন্তব্য করুন