রক্তে ভেজা একুশ

  1. একুশের রক্ত লেগে আছে
  2. বাংলার পলাশ আর কৃষ্ণচূড়ায়,
  3. লেগে আছে রাজপথে
  4. আরো লেগে আছে  দুঃখী মায়ের হৃদয়ে
  5. একুশের আগমনে  মনে জাগে সেই দিনের কথা
  6. যে দিন আমার ভাইয়ের উপর পাকরা করছে
  7. কত পাশবিক পৈশাচিকভাবে নির্যাতন
  8. আজও মায়ের বুক কাঁদে
  9. আমার ভাই সালাম জব্বার রফিক শফিকের জন্য
  10. মা তো থালা দাঁড়িয়ে আছে
  11. খোকা আসবে বলে সেই প্রতীক্ষায়
  12. আজও প্রহর গুনছে এই বুঝি এলো খোকা
  13. বার বার বলে, মা
  14. কখনো আসবে খোকা
  15. কখন আসবে।
  16. বাংলায় ফাগুন মাস এলে আমার মা ও বোনের নয়নে অশ্রু ঝরে
  17. বলে আবার বুঝি ওরা আমার ছেলের নির্যাতন করবে
  18. সালাম জব্বার রফিক শফিক ভাইয়ের রক্তের দামে কেনা ভাষা,
  19.  আজ বিশ্ব মাতৃভাষার স্থান পেয়েছে
  20. একুশের রক্ত বাঙালির স্বাধীনতার
  21. জন্য ছিল একটা অনন্য দান।
  22. সালাম জব্বার রফিক শফিকের জন্য
  23. রয়েছে বাংলা ভাষার মান।
  24. রচনাকালঃ
  25. ০৬/১২/২০২০
মোট পড়েছেনঃ ১৬৭জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. অমর শহীদদের আত্মত্যাগের জন্যেই আজ আমরা মা’কে মা ডাকতে পারছি। অপূর্ব প্রকাশ — একুশের রক্ত বাঙালির স্বাধীনতার
    জন্য ছিল একটা অনন্য দান।
    সালাম জব্বার রফিক শফিকের জন্য
    রয়েছে বাংলা ভাষার মান।

  2. অনেক রক্তের বিনিময়ে এই ভাষা আমরা পেয়েছি। তানা হলে মায়ের ভাষা বাংলা আজ মুছে যেত রাষ্ট্র থেকে। বিনম্র শ্রদ্ধা বীর ভাষা শহীদদের প্রতি। শুভ রাত্রি

মন্তব্য করুন