যদি থাকে টাকা

যদি থাকে টাকা

ঘরবাড়ি হয় পাকা,

ঘুরঘুর করে অচেনা

মামা, খালু, কাকা।

 

যদি থাকে টাকা

পন্ডিত সেজে হয় নেতা,

যায় সে আসরে

মাতব্বর মানে সবে,

ন্যায়নীতির ধার ধারেনা

ঘুষ ছাড়া কিছু বুঝেনা।

 

যদি থাকে টাকা

যায় ভোজসভা আর অনুষ্ঠানে

হয়ে গ্রামের মাথা,

টাকার ঝলকে নেয় ছিনিয়ে বরণডালা

ঢাকা থাকে কুকর্মের কথা।

মোট পড়েছেনঃ ৮৫৮জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. টাকাই করে আজ জীবন পাকা
    টাকা বিনে সকলই ফাঁকা।
    সুন্দর কবিতায় মুগ্ধতা একরাশ।
    আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।

  2. টাকা ছাড়া যে আমাদের জীবন অচল। টাকার অপব্যবহার নিয়ে সুন্দর লেখা — টাকার ঝলকে নেয় ছিনিয়ে বরণডালা

    ঢাকা থাকে কুকর্মের কথা।

    1. এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। তবে এর জন্য আমরা কম দায়ী নই।
      ভালো থাকবেন ভাইয়া। শুভেচ্ছা নিরন্তর।

  3. লিখিলেন ভালোই ছড়া
    টাকা টাকা আর টাকা

    সবাই বোঝে মৃত্যুর সময় হয়না ব্যবস্থা বাঁচার কি আকুতি
    জমিজমা থাকল পড়ে পাপ গুলি এলো শাস্তির ডালা নিয়ে।

    1. হ্যাঁ ভাইয়া দারুণ বলেছেন – যখন মারা যাব তখন খালি হাতে যাব। তারপরও টাকার পিছনে দৌড়াই।
      ভালো থাকবেন ভাইয়া।

  4. টাকা থাকলে সবাইকেই কাছে পাওয়া যায়,
    টাকা না থাকলে ভেগে যায় সব।
    কবিতায় বাস্তব কথা বললেন ভাই।

    শুভ কামনা।
    প্রবাসে ভালো থাকুন।

    1. হ্যাঁ ভাইয়া টাকাই সব। টাকার বদলেই আজকে মানুষ অন্যায়কে ন্যায়তে প্রতিষ্ঠা করছে।
      ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।

  5. টাকাই তো রাজা আর সব তার গোলাম হয়ে গেছে। টাকা নেইতো কেউ আপন নয়, দূর দূর করে তাড়িয়ে দেবে। কঠিন বাস্তবতা এটাই । একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল ভাইয়া

মন্তব্য করুন