প্রতীক্ষা

সকল পল্লব আজি পড়ছে ফাল্গুনের হিল্লোলে,
হাহাকার হৃদয়ে দাড়িয়ে অসীম শূন্যতার মাঝে, কোনো এক পূনর্তার লোভে প্রতীক্ষ্যমান অপলক চোখে!
বেদনাবিধুর হৃদয়ে তারি লাগি আজো,
সহস্রবছর সাধনার ধ্যানে।
কবে সে বলে ছিল সে কবেকার কথা!
মনে তা গাঁথিয়া রাখিছি যক্ষের ধনে।
নিয়তির পরিহাসে তারি দ্বারে ফিরে ফিরে আসি।

আমিতো আবার সাজবো নতুন পল্লবে,
তাহাকে কোথা পাইবো কোন সে দ্বারে?
আমা হতে আজি দূর সে অনেক দূরে,
ক্লান্ত হয়েও পাই নাকো পথের ও দেখা!
জানি অজানা ভুলে মনে পরবে তাহার,
অভিমান অভিযোগে।।
আমার নিঃসঙ্গতা থাক আমাকে ঘিরে।

মোট পড়েছেনঃ ৮২৩জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. চমৎকার কবিতা দিদি। খুব ভালো লাগলো। অভিমানে, অভিযোগে দূরে থাকা আদৌ কি সম্ভব? তবুও সে দূরেই রয়ে যায় আর অন্যজন একাকীত্বের সঙ্গী হয়ে প্রতীক্ষার প্রহর গুনে যায়। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সতত

  2. প্রহর গুনতে থাকি। এমন বিরহ মাঝেমাঝে ভালোই লাগে। অনেকদিন পর আপনার চমৎকার কবিতা পড়লাম।
    শুভ কামনা রইল আপু।🥰🥰

মন্তব্য করুন