কালের জালে

থাকবে কি কেউ অমর হয়ে
জান্টু নদীর চরে?
কাল যাবে কেউ একলা চলে
কেউ বা কালের পরে।

তবু যেন বিশ্বাসে মন
পায় না খুঁজে বাসা,
তাই খ্যালে রোজ নিত্য নতুন
স্বপ্ন আশায় পাশা।

আজ যদি যায় কালকে হেরে
কাল ঠিকই যায় কালে,
মন তবু ক্যান পরশু নিয়ে
ব্যস্ত মায়ার জালে??

মোট পড়েছেনঃ ১,৩৯৭জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. এই কাল আর পরশু আমাদের শিক্ষা দেয়না লোভিদের। কিন্তু যারা এটা মুল্যায়ন করে তারা অন্যায় থেকে নিশ্চিত দূরে থাকে বলে আমার বিশ্বাস।
    সুন্দর ভাবনায় সুন্দর প্রকাশ কবি ভাই।

    1. মূল্যবান মন্তব্য দানে ভীষণ মুগ্ধ করলেন মজিবর ভাই।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন
      নিরাপদে থাকুন।

মন্তব্য করুন