জমিলার জীবন

ইছামতী নদীর ধারে ছোট্ট দুখানা ঘর

জলাঙ্গীর ঊর্মিতে ঘর দুখানা করিত যে নড়বড়
স্নান ভোজ করে ওরা ইছার জলতে
ধান নষ্ট, বীজ নষ্ট, নষ্ট ক্ষেতের পর ক্ষেত
আরও নষ্ট জমিলার জীবন সংসার
কেঁড়ে নিল ওর স্বামী সন্তান এক ভাঙনে
নদীর ধর্ম এক কূল ভাঙা
অপর কূল গড়া
এই তো নদীর খেলা
জগৎ জুড়ে গেছে ভরে
ধনী দরিদ্রের ভেলা।
নিঃস্ব হয়ে বিষাদ মনে
বসে ইছার ধারে
দু দন্ড চুপ থেকে জমিলা
কাঁপছে থরথরে
বলছে কোথায় আছে ছৈল স্বামী
দেওনা ওদের ডেকে
দেখব আমি ছৈল স্বামীরে
দুনয়ন ভরে
পতিপুত্র শোকাতুরা জমিলা
বলছে বলছে বারে বারে
 নিংস্ব করে নিয়ে গেছে সব
ইছামতি আমার।
মোট পড়েছেনঃ ৯৯৩জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ভাইরে লিখলেন জমিলার কথা, ছবি দিয়েছিলেন সোনেলা ব্লগের একজন নারী ব্লগারের। তাকে কি আপনার জমিলার মত মনে হয়েছিল বলে তার ছবি ফিচার ছবি করেছিলেন?

    শুধু লিখলেই চলে ব্লগে? ব্লগারদের ব্লগগুলো একটু মন দিয়ে দেখতে হয়। যদি দেখতেন, তাহলে কোনো নারী ব্লগারের ছবি এই লেখায় দিতেন না।

    নিয়মিত লিখুন,
    অন্যদের লেখা ভালো ভাবে পড়ে মন্তব্য করুন লেখার বিষয় নিয়ে।
    শুভ কামনা।

  2. জমিলার জীবন নিয়ে চমৎকার কবিতা। নদী ভাঙনে কত শত জমিলার জীবন নিঃস্ব হয়ে যায়। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. অবশ্য নদীর তীরের মানুষের অনেক কষ্ট
      তবুও তারা সে খানে বসবাস করে
      অনেক সুন্দর হয়েছে মন্তব্য
      শুভকামনা রইল সদা প্রিয় পাঠক

মন্তব্য করুন