এ বিজয়

আমি সোনালী কবিতার ভিড়ে বিজয় দেখেছি।
আমি বিজয় দেখেছি পল্লী তরণীর আঁখিপাতে।
বিজয় দেখেছি আমি গ্রামবাংলার সবুজাভ মাঠে,
বিজয় দেখেছি আমি কবির কাব্যপাঠে।

এ বিজয়
ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে জয়বাংলার গান,
এ বিজয় মানে তারুণ্যের কণ্ঠে শেখ মুজিবুর রহমান।
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা হাসে বিজয়ের বেশে,
স্বাধীন দেশের স্বাধীন নিশান উড়ছে আজ আকাশে, বাতাসে।

এ বিজয়
উদিত সূর্যোদয়ের সোনালি ফুলের ঘ্রাণ,
বিজয় তুমি যে লাখো শহীদের প্রাণ।
এ বিজয়
কবি বেশে জনসমুদ্র মঞ্চে শেখ মুজিবুর রহমান,
আবালবৃদ্ধবনিতা মুক্তির সুরে গাইছে আজ বিজয়ের গান।

এ বিজয়
সোনালি মাঠের কৃষকের মুখভরা হাসি,
এ বিজয় ভোরের উদিত রবি।

এ বিজয়
গর্জে ওঠা শহীদের একাত্তর,
মম অন্তরে গ্রথিত তুমি, আছো নিরন্তর।
এ বিজয়
সোনালী মাঠে লাল সবুজের পতাকা,
একখণ্ড সভ্যতার বুকে যেন চিরসাক্ষী হয়ে থাকা।

এ বিজয়
কবির কবিতা,
যার কাব্যিক পাঠে মন্ত্রমুগ্ধ শ্রোতা।
এ বিজয়
কাকডাকা ভোরে ৩১ বারের তোপধ্বনি,
এ যে ঊনসত্তর হাজার লোকালয়ের কন্ঠধ্বনি।

এ বিজয়
মুক্তিযোদ্ধার হাতে বিজয়ের বীরগাঁথা,
বিজয় তুমি হৃদয়ের বাংলাদেশ ভুলবো না তোমার কথা।

বিজয় তুমি লালসবুজের বুকে চির বিজয়,
যুগে যুগে ক্ষণজন্মা তাই তুমি,
চির অক্ষয়।

মোট পড়েছেনঃ ১,৫৮৮জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. চমৎকার কবিতা দাদা। বিজয়ের মাসে সকল শহীদ বুদ্ধিজীবী, বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধাদের জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
    বিজয় দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে , মিশে আছে স্বমহিমায়।

  2. মহান মুক্তিযুদ্ধে রক্তার্জিত এ বিজয় আমাদের গৌরবের। এ বিজয় আমাদের অহংকারের। আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা দাদা।

  3. খুব ভালো লেগেছে প্রিয় কবি।
    রক্তে গড়া বিজয় চির স্মরণীয় বাঙালীর জীবনে
    যা প্রতিটি শ্বাসে স্মরণ করে দেয়।
    মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা একরাশ।

মন্তব্য করুন