স্মরণে ১৬ই ডিসেম্বর

সকাল বিকাল পিটি পেরেড চলছিল-
কাল যে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস!
বিদ্যালয়ের প্রঙ্গনে লাল নীল পতাকায় পতাকায়
সাজানোর ব্যস্ততায় নিঃঘুম রাত; ভোর হলো
স্কুলের ইনফর্ম পরা শীতের কি কাপন- শুরু হলো
কুচকাওয়াজ- মনে কি ভয় ছিল, ডান বাম করতে

বুঝি হয়ে যায় ভুল- লম্বা লাইনে স্যালুট, বেশ বিজয়ের
আনন্দ চলছিল; তারপর যেমনখুশি তেমন সাজা,
সাজলাম গ্রামের মোড়ল! সোনালি স্মৃতি আজ অম্লান-
তবুও বার বার আসে ১৬ই ডিসেম্বর নতুন প্রজন্মের পর প্রজন্ম-
এভাবেই বিনম্র শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযুদ্ধা! দেশপ্রেম যেনো
কাজে কর্মে বিলীন হয়ে যায়- স্মরণে ১৬ই ডিসেম্বর।

৩০ অগ্রহায়ন ১৪২৬, ১৫ ডিসেম্বর ২০
—————————————-

মোট পড়েছেনঃ ১,২০৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. বিজয় দিবসের শুভেচ্ছা ও শুভকামনা। অনেক অনেক স্মৃতি মনে পড়ে গেল বিজয় দিবসের শীতের কুয়াশামাখা সকালের কুচকাওয়াজ, যেমন খুশি তেমন সাজো।
      ভালো থাকুন সুস্থ থাকুন

মন্তব্য করুন