প্রেমিকা

চোখ আটকে আছে কুয়াশা ভেজা শহরের কালো রঙের গ্লাসের ভেতর। কত শত রমণীদের চুল উড়ে আসে গাড়ির জানলা দিয়ে তা নোটিশ করা অসাধ্য! চোখ আটকে আছে ‘ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় প্রেমিক-প্রেমিকাদের হাসি দেখে। প্রতিদিন কত শত প্রেমিকা হাসিমুখে নিজেকে বিসর্জন দেয়, তা মনে রাখাটাও অসাধ্য! আজকাল খুব করে চোখ আটকে যায়, কারণ ছাড়াই মন ফিকে হয়ে যায় অপেক্ষিত প্রেমিকদের ভীরে। জানো প্রেমিকা, ‘রোজ কত শত রমণী দেখি। কিন্তু কোথাও তোমাকে দেখিনা!!

মোট পড়েছেনঃ ৮৬৫জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. শহরের গোলকধাঁধার রোশনাইএ কত শত রমনীরা হাঁটে চলে, অপেক্ষায় থাকে নিরব নিয়ন আলোর নীচে! তবু একজন খাঁটি প্রেমিকা নিখোঁজ। ছোট্ট লেখায় গভীর ভাবনার প্রকাশ।

  2. হ্যাঁ আমরা কত শত লোক নিত্য দেখি, পরিচয় হয় তবুও খাঁটি প্রেমিক/প্রেমিকা নিখোঁজ। আশা করি আপনি আপনার কাঙ্খিত সে-ই জন পেয়ে যাবেন অতি শীঘ্রই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

মন্তব্য করুন