পড়বে ঝরে

ওহে ভাই সকল,

কালের পরিক্রমায়

জীবন পড়বে ঝরে
যদি তেমন কিছু করতে পারো
তোমার নাম লেখা রবে স্বর্ণাক্ষরে।
যেমন ঝরে পড়ে
শীতের হিমেল হাওয়ার স্পর্শে
বৃক্ষরাজির সকল পাতা
সরিষা ক্ষেতে মৌমাছির গুঞ্জন
আর মধুর জন্য কিছুক্ষণের গাঁতা ।
যেমন রাতের আঁধারে ফুল ফুটে পড়ে ঝরে
দেখে না ভোরের আলো
যারা কিছু করে নাই
সেই মানব জীবন গুলো তেমনি
অন্ধকারের মতো কালো।
রচনাকালঃ
২৫/১১/২০২০
মোট পড়েছেনঃ ৭৯৭জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. মানবকর্ম ই মানুষকে বাঁচিয়ে রাখে । ভালো কাজের প্রশংসা দেরীতে হলেও পায় কিন্তু খারাপ কাজের জন্য তার জীবনটা অন্ধকারেই রয়ে যায়। বিষয়বস্তু চমৎকার।

    1. আসলে কীর্তিমানের মৃত্যু নেই কীর্তিমানের কখনো মরে না। তাই আমাদের কিছু করে যেতে হবে।
      শুভকামনা কামনা রইল প্রিয় পাঠক

    1. নশ্বর এই পৃথিবীতে কেহই অবিনশ্বর নয়।
      তাই সকলকে অমর কীর্তি রচনা করে যেতে হবে।
      তাতে তাকে যুগ যুগান্তর মানুষ মনে রাখবে।
      মানুষতো নশ্বর রচনাগুলো অবিনশ্বর।

      শুভকামনা রইল প্রিয় পাঠক
      ভালো থাকুন সদা
      সুস্থ থাকুন।

মন্তব্য করুন