আক্ষেপ পোড়া

এক মুঠো আক্ষেপ মাটির বুকে জন্মেছে কখন?
বুঝার সূর্যটা উঠেনি শুধু ঘোর শূণ্য ঠোঁটে আফসোস-
শশীর গায়ে কিছু তারার মেলা ঝলমল করে
কিনতে যাব একটা তারা তবুও মুছবে না অনুতাপ
হাহাকার পাতায় ব্যথার মেঘ গুড় গুড় শব্দ;

অথচ মাটির রঙ পরিবর্তন হলো না- কান্দণ মিছিল
এ রাস্তা- সে রাস্তা শিমুল পালাশ ছেয়ে গেছে-
এতটুকু নাড়া দিয়ে উঠল না বিবেক পাড়ার প্রণয়
আক্ষেপ দেখি সবুজ ছায়ায় খরার বিলে শ্মাশান- তবুও
শান্তিটুকু আকাশ ছুঁয়া সাদা মেঘবালক আক্ষেপ পোড়া।

১০ অগ্রহায়ণ ১৪২৬, ২৫ নভেম্বর ২০
—————————————-

মোট পড়েছেনঃ ৯৬০জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. জ্বি প্রিয় কবি অপূর্ব দা অনেক অভিনন্দন
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

  1. কিছু আক্ষেপ থেকেই যায় আফসোস নিয়ে। বোঝাবুঝির বাইরে থেকে ক্রমাগত দ্বিধাদ্বন্দের পথ পাড়ি দিয়ে চলতে হয়।
    সুন্দর কবিতা। শুভ কামনা 🌹🌹

  2. অথচ মাটির রঙ পরিবর্তন হলো না- কান্দণ মিছিল
    এ রাস্তা- সে রাস্তা শিমুল পালাশ ছেয়ে গেছে-….

    হৃদয়ছোঁয়া লাইন।

    শুভকামনা ভাইয়া।

  3. কিছু কিছু আক্ষেপ সর্বদা পোড়ায়। বিবেকের পরাজয় মেনে নিতে হয় কখনো কখনো। চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করুন