জন্মদিন

নবকুমার দাস ১৭ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:৪৫:১০অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

জন্মদিন

নবকুমার দাস

বাতাসে জমেছে মিহি হিম ,চুঁয়ে পড়ে কাঁঠাল পাতায় ,

রাত কুয়াশায় সংরাগ কাঁপে,দুই চোখের কাজললতায়।

সমুদ্র নীল আকাশের নীচে,আদিগন্ত চরাচরে যেন নেই কেউ,

দুটি মন ভেসে আছে অনন্ত শূন্যে,শঙ্কাময় হৃতি কম্পন ঢেউ।

শুয়ে আছে হেমন্তের গর্ভিনী ধানক্ষেত, ‘সুগন্ধিম পুষ্টিবর্ধনম ‘,

নবান্নের ভোরে আরক্ত পূর্ব দিশা, প্রথম প্রশ্বাস,কাঁদন প্রথম ।

অনন্ত শূন্য পথে,মেঠো রাখালের যাত্রা শুরু, নবতর চেহারায়,

ছিন্ন অমরা, রক্তস্রোত বাঁধা নাভিকুন্ডলে, চন্দ্রজ্যোতি সুষমায়

চুমে দিল কপালে কেউ, এঁকেদিল কররেখা,সবুজ চালতা পাতায়,

নিকানো উঠানে রোদ্দুর,বেজে উঠল শাঁখ,পঞ্চবটি উদাত্ত ছায়াময় ।।

১১৭০জন ৯৬৪জন

১৯টি মন্তব্য

মন্তব্য করুন