হিংস্রতা দেখবো বলে বহুদিনের শখ;
.
আমি আহ্লাদে কান্না করি
আমি আহ্লাদে বায়না ধরি
প্রেমিক (মানুষ) আমায় জাপটে ধরে
যাবে; নিয়ে গেলো খাঁচার খুব মুখোমুখি।
.
আমি-
হিংস্র বলে চিৎকার করে উঠলে
প্রতিধ্বনির বাতাস লাগে; বাঘটা
শঙ্কাচোখে তাকিয়ে থাকে মানুষের দিকে।
মোট পড়েছেনঃ ১,৫১২জন
আজ পড়েছেনঃ ০জন
সার্থক রূপকাশ্রিত লেখা।
বাঘটা
শঙ্কাচোখে তাকিয়ে থাকে মানুষের দিকে। বহুত ভালো লাগল। বাঘ শংকা করে কিন্তু মানুষ……………… ।
পশুরাও আজ দ্বিধায় ভোগে কে হিংস্র বেশি।
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
বাঘ শঙ্কা চোখে তাকিয়ে থাকে মানুষের দিকে কারণ বাঘ ও জানে মানুষ বাঘের চেয়েও হিংস্র। ভালো থাকবেন।
হ্যাঁ, আপু। মানুষ আজ বেশি হিংস্র।
ভালো থাকবেন সবসময় 😍
মানুষের হিংস্রতায় বাঘ, সিংহ ও লজ্জা পায়। মানুষ কতটা দানবীয় হয়ে উঠেছে! চমৎকার লিখেছেন ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন
হ্যাঁ, সেই উপলব্ধি থেকেই লেখা।
আপু ভালো থাকবেন সবসময় 😍
সাপ নাকি অকারনে কামড় দেয় না। মানুষ অনেক কিছুই অকারণে করে। তাই পশুরাও ভয় পায়।
শুভ কামনা রইলো ভাইয়া।
ঠিক বলেছেন আপু।
ভালো থাকবেন সবসময় 😍
পশুরাও লজ্জিত। মানুষরূপী বাঘ।
দারুন রূপক কবিতা
আজকাল তাই চোখে পড়ছে। পুড়িয়ে মারা, পিটিয়ে মারা।
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
ছোট লেখা ছোট-না। প্রমাণিত।
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন সবসময়
বাঘের চেয়ে মানুষ হিংস্র, মানুষ বাঘকে হিংস্র বললে বাঘ অবাক হবেই,
ভালো লিখেছো ছোট নাজমুল,
শুভ কামনা।
ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা জানবেন।