পৃথিবীর আশ্চর্য জাদুকরী বটগাছ;
অথচ বাবা নেই!
রোগশোক আমড়াঢেঁকির শরীরে
কাশফুলে সুগন্ধি নেই ;
কাকতাড়ুয়ার বুকে রৌদ্রের কাঁটা
রক্ত নেই, আহাজারি চিৎকার নেই!
অদ্ভুত পৃথিবী!
মোনাজাতে সন্তানের হাত ওঠে না ;
ফেসবুকে শুধু শুধু ঘোষণা-
বাবা আর নেই!
মোট পড়েছেনঃ ১৬৮জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার ভাবনায়
সৃজনশীল লেখা ।
ধন্যবাদ প্রিয়
বেশ অনুভূতির প্রকাশ
ভালোবাসা প্রিয়, চেষ্টা করেছি
হ্যাঁ সবকিছু এখন ফেসবুকীয় হয়ে গেছে। কেউ মারা গেলে তার জন্য দোয়া না করে আগেই ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতো জঘন্য লাগে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন
এই বিষয়টিতে আমারও কষ্ট লাগে
বটবৃক্ষ বাবা।এতো অল্প করে লিখলেন যে? আরো লেখা চাই নিয়মিত।শুভ কামনা রইল।
আচ্ছা! এরপরে বড় আকারে লিখবো
সব ডিজিটাল। অন্ধ।
একদম যুক্তিসঙ্গত কথা বলেছেন
এই জন্যই ফেসবুক ত্যাগ করেছি। তাঁর জন্য আল্লাহর ঘরে যেতে হবে দুইহাত তুলে দোয়া করতে হবে।
ভাল লিখেছেন মাসুদ ভাই।