মধুকুঞ্জে এসেছে হেমন্ত

শরৎ শেষে হেমন্তের আগমনী বার্তা
ফি বছর আসে যায়;
অনাহুত সময়ে অনাকাঙ্ক্ষিত বর্বরদশা-
ঢাকা পড়ে ভোরের কুয়াশার আড়ালে।

ভুল মানুষেরই হয়
আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি।
ভালোবাসাটুকুতো মিথ্যে নয়!
আবেগ কখনো মিথ্যে হতে পারেনা;
সত্যেকে আবৃত করেছে নচ্ছার দ্বিচারিতা।

কে জানে,পথের শেষে কি আছে!
তবুও শিশিরকে ভালোবেসে প্রতিক্ষণে,
কুহক মায়াবর্তীকার আড়ালে-আবডালে
বাড়িয়ে দেই নিজেদের হাত।

সত্যমিথ্যের প্রভেদ ভুলে প্রেম বাতায়নে
ধরাধামে আবারও হেমন্ত এসেছে;
নবউদ্যমে জরাজীর্ণতাকে পাশ কাটিয়ে-
মধুকুঞ্জে ভ্রমরের সুরেলা গুঞ্জনে।

[ছবি- নেট থেকে]

মোট পড়েছেনঃ ৯০৫জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. সত্যিই হেমন্ত নতুন করে বাঁচার প্রেরণা, ভালোবাসার কথা বলে।নব হেমন্তের শিশিরে ধুয়ে মুছে যাক জরা, জঞ্জাল। নতুন স্বপ্ন রচিব নতুন ভাবে যদি ঈশ্বর সহায় হোন। এ ক্রান্তিলগ্ন থেকে মুক্তি চাই। নতুন ফসলে ভরে উঠুক কৃষাণের খোলা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

  2. হেমন্ত ঋতুতে শীতের একটা আমেজ থাকে। এই সময় নবান্ন উৎসবে মেতে উঠে গ্রাম বাংলা। সুপাঠ্য কবিতা খানি পাঠে মুগ্ধ। ভাল থাকবেন।

  3. হেমন্ত প্রকৃতির সবুজাভ আচ্ছাদিত ফসল হেমরূপে সেজে ওঠে।
    হেমন্ত সেজে ওঠে গ্রামবাংলার নবান্ন উৎসবে।
    নতুন ফসলে ভরপুর হোক কৃষকের গোলাভরা ধান।
    .
    ভালো প্রকাশ,দাদা।

  4. হেমন্ত মানেই শীতের ছোঁয়া লাগার ভালোবাসা। হেমন্ত মানেই নবান্ন। হেমন্ত মানেই কিষানীর বুক ভরা ভালোবাসা। দারুন লাগলো তৌহিদ।

  5. অনেকেই আমরা ভুল মানুষকে ভালোবাসি,হয়ত মানুষ টা ভুল থাকে কিন্তু ভালোবাসাটা সত্যি থাকে, আবেগও সত্যি থাকে,,,,সেই ভালোবাসার অর্থ বোঝার ক্ষমতা সেই ভুল মানুষটির নেই।

  6. ভীষণ সুন্দর লিখেছেন ভাইয়া।
    আসলে পরিণতি যা-ই হোক না কেন নিজের আবেগ ভালোবাসা কোনটিই মিথ্যে নয়।
    আমার মনে হয় নিজের প্রতি নিজের আবেগের প্রতি বিশ্বাস থাকাটা খুব জরুরি।
    মানুষটি ভুল হতে পারে সেটা তার দায় প্রকৃত প্রেমিকের নয়।
    আর দ্বিচারিতা একটি সামাজিক ব্যাধি এটি সর্বাবস্থায় বর্জনীয়।
    নিষ্কলুষ নিরীহ হেমন্তের মতো আমাদের সকলের জীবন হোক।
    অনেক শুভেচ্ছা জানবেন ভাইয়া

  7. ভালোবাসাটুকু সত্য জানি
    শুধু জানি না মানুষটি সত্য কিনা!
    সবটা আবেগ গেলে দিয়ে যাকে ভালোবাসো হয়
    সে কী আদৌও ভুল মানুষ হয়?
    স্নিগ্ধ সত্য হেমন্তের মতোই হোক ভালোবাসার মানুষ টি
    স্বচ্ছ সত্য । চমৎকার লিখেছেন ভাগয়া

মন্তব্য করুন