শুধু তুমি জানলে না

এতো ব্যস্ততার মাঝে ও তোমাকে মনে রেখেছি  . . .

সময় অসময়ে নিয়েছি খবর . . .

ক্লান্ত প্রশান্ত দেহে  আনুভব করেছি . . .

তোমার নিরব উপস্থিতি . . .

বারান্দায়,  চায়ের কাপে  . . .

শুনেছি তোমার কাকনের ঝংকার . . .

বর্ষার বাদল ক্ষণে সুবাসিত হয়েছি  . .

তোমার ভেজা চুলের গন্ধে . . .

প্রতিনিয়ত নিঃসঙ্গতায়  পুষে  রেখেছি , তোমায়  . . .

মনের গোপন গহীনে . . . .

শুধু জানলে না তুমি   . . .

কতটা বেসে ছিলাম ভাল . . . . . . !

মোট পড়েছেনঃ ৭৪৭জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন