কি আর বুঝবে

ভালবাসার বিশ্বাস হারিয়ে-
ভালবাসা পাওয়া যায়-
মধ্যবিত্ত আর বিত্তশালীর মাঝে
কি সুখে থাকা যায়?
তাহলে বল কতটা সুখে আছো !

বটবৃক্ষ ছায়ার মতো
আমি জানি ভালবাসাকে অপমান করলে
ভাল থাকা যায় না!
তবুও মাঝে মধ্যে অবক্ষয় প্রশ্ন
ভেসে যায় নীলাকাশে-

অবোঝ মনটাকে বুঝাতে পারি না,
পানির মতো সত্যটাকে;
সে ভালবাসা চিনতেও পারে না
ভালবাসা দিতেও জানে না
বিত্তশালী মনোভব- মধ্যবিত্তের
সুখটা কি আর বুঝবে?

৩০ আশ্বিন ১৪২৬, ১৫ অক্টোবর ২০
—————————————

মোট পড়েছেনঃ ৯৭৭জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. বিত্তশালীর মনোভাব নিয়ে যারা আছেন,তারা কখনো ই মধ্যবিত্তদের সুখটা বুঝতে পারবেনা।সেই ক্ষমতাই তাদের নেই। অন্যদিকে ক্ষমতার দম্ভ থাকতে পারে তাতে সন্দেহ নেই।
    সুন্দর প্রকাশ করেছেন।
    আবার আসছি কমেন্টে।

    1. জ্বি প্রিয় কবি মুক্তা আপু কোন বানান ভুল হয়েছে দেখাননি
      চমৎকার মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন————–

  2. মধ্যবিত্ত আর বিত্তশালীদের ফারাক যোজন যোজন দূরত্বের ‌ । মধ্যবিত্তের কথা কেউ ভাবে না তো বুঝবে কিভাবে তাদের অধিকার সম্পর্কে? ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করুন