মেঘ শূন্য আকাশ

একটা আকাশ নীল ছুঁয়ে দেখি
মেঘ গুড় গুড় কৃষ্ণচূড়া বৃষ্টি!
অনুভবে অনুসরে বাতাস ঘ্রণে-
হলো বুঝি একটা কিছুর সৃষ্টি।

আগলে রাখা মনপুষা স্মৃতিগুলি
শ্রাবণ দিনের কতখানি কৃতি;
এতোটুকু ফাল্গুন বেলার আগুন-
জ্বলছে দাবানলে ক্ষতখানি দেখি;

অথচ আমার মেঘ শূন্য আকাশ
গায়ে চড়ে মৃদু শিহরণে বাতাস-
এখনো শুধু বিষণ্ণতার মানছে না-
এ ঝর্ণাধারা নদী, শুক্র শনি রবি।

২৭ আশ্বিন ১৪২৬, ১২ অক্টোবর ২০
————————————–

মোট পড়েছেনঃ ১,০৭১জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. আগলে রাখা মনপুষা স্মৃতিগুলি
    শ্রাবণ দিনের কতখানি কৃতি;
    এতোটুকু ফাল্গুন বেলার আগুন-
    জ্বলছে দাবানলে ক্ষতখানি দেখি।

    বাহ! চমৎকার লিখেছেন ভাই।

  2. দারুন অনুভুতির বহিঃপ্রকাশ ঘটেছে সুনিপুণ লেখনীতে। বিষণ্ণতা ধুয়ে মুছে যাক। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
      সুন্দর মন্তব্যে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

  3. স্মৃতির পাহাড় থেকে বেরিয়ে
    সমস্ত হতাশা বিষন্নতা পেরিয়ে
    আসুক প্রেমময় সুন্দর সোনালী সুন্দর সময়
    শুভকামনা রইলো

মন্তব্য করুন