সব অন্ধকার

হতবাক শুধু দৃষ্টির আড়ালে
এক কুয়া অশ্রু জল; শুকানোর
কোন উপায় নেই। হাহাকার
বুকের মধ্যে বজ্রপাত- কখন
হবে সুফলা শস্যের প্রভাত!

একগঙ্গা রক্ত দেখতে হচ্ছে
বার- বার-কু-শাসনে হয়েছি
মহাসম্রাট- মুখের হাসিটুকু
বেদনা ছুঁই না- শুধু লালসার
ক্ষুধা মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধতা;

ক্ষমতা তুমি আরো ঘুম পারো
যেখানে নীল মেঘ স্পর্শের
খেলা করবে না- কোন আর্তনাদ
শুনবে না- এখনী তোমার হোক
সব অন্ধকার- সব অন্ধকার।

২৫ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০
—————————————-

মোট পড়েছেনঃ ৯৭৫জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. অন্ধকারে আজ আলো জ্বলে।
    ধর্ষক গং ও মিচিল করে
    ধর্ষকদের পক্ষে লড়ে
    ধর্ষিতা আজ অনশন করে।
    ভাল লিখলেন। শুভ কামনা।

  2. চারিদিকে অন্ধকার সবাই ঘুমিয়ে আছে চোখ , কান বন্ধ করে। হায়রে মানবতা, বিবেক! চমৎকার কবিতা। শুভ কামনা রইলো অহর্নিশি

  3. ক্ষমতা তুমি আরো ঘুম পারো
    যেখানে নীল মেঘ স্পর্শের
    খেলা করবে না- কোন আর্তনাদ
    শুনবে না- এখনী তোমার হোক
    সব অন্ধকার- সব অন্ধকার।
    .
    সবি অন্ধকার, সবি ধ্বংসের পথে।
    .
    যথার্থ কাব্যকথন দাদা।

  4. ক্ষমতা তুমি আরো ঘুম পারো
    যেখানে নীল মেঘ স্পর্শের
    খেলা করবে না- কোন আর্তনাদ
    শুনবে না- এখনী তোমার হোক
    সব অন্ধকার- সব অন্ধকার।

    ঘুমাক ঘুমাক সব কানে তুলো গুঁজে ঘুমাক
    চমৎকার লিখেছেন

  5. একগঙ্গা রক্ত দেখতে হচ্ছে
    বার- বার-কু-শাসনে হয়েছি
    মহাসম্রাট- মুখের হাসিটুকু
    বেদনা ছুঁই না- শুধু লালসার
    ক্ষুধা মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধতা;****
    একেবারেই সত্যি কথা। শুভ কামনা রইলো ভাইয়া।

মন্তব্য করুন