সারমেয় সমাজ বনাম মানুষের মনুষ্যত্ব

যারা প্রত্যেক কথায় কসম কাটে, তারা নিঃসন্দেহে প্রতারক।

যদি এমন করে থাকি, তাহলে আমি আমার মায়ের সাথে জেনা করি। যদি এটা সত্যি হয় তবে আমি আমার  সন্তানদের মরা মুখ দেখবো… এই সমস্ত কথা বলা ব্যাক্তিদের সংস্পর্শ থেকে দূরে থাকা উচিত। কারণ এরা সব পারে।

ক্ষেত্রবিশেষে অতি রাগে মানুষের মুখ থেকে সত্য আসে, তেমনি অতিরিক্ত ভয়ে জীবনের সেরা মিথ্যা। এর উপর বক্তার নিয়ন্ত্রণ থাকে না।

ভাবনা যেখানে অতিক্রম করে, সেখানেই আবেগের বহিঃপ্রকাশ ঘটে। একজনের অতি আবেগ অন্যের জন্য  ধ্বংসের কারণ।

মানুষের নিম্নগামী মনুষ্যত্ব তাকে নরকে পোঁছে দেয়। উর্ধ্বস্তরের মস্তিষ্ক নিয়ে যায় স্বর্গে। মস্তিষ্কের অপব্যবহার  করা ঠিক নয়। নির্দিষ্ট স্তর পাড় হয়ে যাওয়ার পর স্বর্গীয় মানুষরাই শয়তানে পরিনত হয়।

একজন বেইমান, বিশ্বাসঘাতকের চোখে অপরাপর বেইমানরা নির্দোষ। তাদের কাছে উপরোক্তরা শৈল্পিক সৃষ্টির সহায়ক।

রাস্তার কুকুর কামড়ে দিলে দোষ কুকুরের নয়। মনে রাখবেন, সে আপনাকে আপনার ঘরে এসে কামড়ায়নি। আপনিই অসতর্ক মুহূর্তে রাস্তায় নেমেছিলেন।

কিছু মানুষ যতই ছ্যাঁচড়ামি/ বাটপারি করুক তার নামে কখনো কুকুর পুষবেন না। কারণ কুকুরটি একদিন ঠিকই তার স্বভাবসুলভ প্রভুভক্তি দিয়ে আপনার আদর ভালোবাসার বিনিময় দিবে। তাই আজেবাজে মানুষের নামে ডেকে কুকুরকে অসম্মান করবেন না।

ভুল করা আর মিথ্যাচার এক নয়। ভুল হলে নিজেকে সংশোধন করা যায়। কিন্তু মিথ্যাচারীরা মিথ্যাকেই জীবিকার হেতু বানিয়ে নেয়।

 

ছবি- নেট থেকে।

বিঃদ্রঃ – মন্তব্য নিষ্প্রয়োজন।

মোট পড়েছেনঃ ১,১৫৮জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. চমৎকার লিখেছেন। আমার চুম্বক অংশ ——–
    “ক্ষেত্রবিশেষে অতি রাগে মানুষের মুখ থেকে সত্য আসে, তেমনি অতিরিক্ত ভয়ে জীবনের সেরা মিথ্যা। এর উপর বক্তার নিয়ন্ত্রণ থাকে না।”

  2. “ভুল করা আর মিথ্যাচার এক নয়।
    ভুল হলে নিজেকে সংশোধন করা যায়।
    কিন্তু মিথ্যাচারীরা মিথ্যাকেই জীবিকার হেতু বানিয়ে নেয়।”
    তাই মিথ্যাবাদী থেকে দুরে থাকাই ভাল
    প্রতারনা থেকে রক্ষা পাওয়া যায়।
    মন্তব্য নিস্প্রয়োজন হলে ও অনেক হলো বলা।
    আপুর জন্য তাই শুভ কামনা।

  3. নির্দিষ্ট স্তর পাড় হয়ে যাওয়ার পর স্বর্গীয় মানুষরাই শয়তানে পরিনত হয়।………কথাটা বেশ জটিল, আমার মাথায় আসলে ভালো কিছু নাই আপু।

    ……….শুভ কামনা জানিয়ে গেলাম।

  4. কথায় কথায় যারা দিব্যি কাটে বা কসম খায় নিঃসন্দেহে তারা প্রতারক ও মিথ্যুক। এদের থেকে দূরে থাকার জন্য ইসলাম ধর্মেও তাগিদ আছে। ছোট্ট করে খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন আপু।
    ধন্যবাদ আপনাকে।

  5. যারা কথায় কথায় দিব্যি দেয় তারা আসলেই ভন্ড, প্রতারক হয়। ঠিক নির্দিষ্ট সময় পরে স্বর্গীয় মানুষেরাই শয়তানে রুপান্তরিত হয়। ভুল আর মিথ্যাচার কখনোই এক নয়। ভুল না বুঝে করে আর মিথ্যাচার জেনেবুঝে করে। অনেক দিন পর দারুন একটি লেখা পড়লাম। কিন্তু অ-কবিতা কে মিস করছি। আশা করি শীঘ্রই সেটা পাবো। ভালোবাসা অবিরাম 🌹🌹

  6. মস্তিষ্কের চারটা স্তর আছে। যারা ১ম স্তরের, তাদের এই স্বভাব।
    তারপরও চোখে দেখে অনেক কিছু শেখা যায়। পরিবর্তন করা যায়।

  7. আপু খুব প্রয়োজনীয় বিষয়ে লিখেছেন।
    আল্লাহ ছাড়া আর কারও নামে বা কোন কিছুর নামে শপথ সম্পূর্ণ নাজায়েজ। মিথ্যা হচ্ছে সকল পাপের জননী।
    অনেক ধন্যবাদ আপু সুন্দর শিক্ষামূলক লেখা উপহার দেওয়ার জন্য।
    অনেক সময় আমরা জানি অথচ মানিনা। কারুর মুখের হেদায়েত বানী কিংবা কারো লেখা পড়ে অন্তরে দাগ কাটে।

  8. মানুষের মনুষ্যত্ব বিকৃতি ঘটেছে, কথায় কথায় যারা কসম কাটে নিঃসন্দেহে তারা মিথ্যেবাদী। আমি তাদের থেকে দূরেই থাকি।

    কুকুরকেও বিশ্বাস করা যায় তাদেরকে নয়। ভালো থাকুন আপু।

  9. ভুল করা আর মিথ্যাচার এক নয়। ভুল হলে নিজেকে সংশোধন করা যায়। কিন্তু মিথ্যাচারীরা মিথ্যাকেই জীবিকার হেতু বানিয়ে নেয়।*****
    একদম খাঁটি কথা।

মন্তব্য করুন