নবীণাকে বলছি

 

নবীণা

কখনো কি নিজেকে খুঁজেছো

সদ্য ফোটা গোলাপে

অগনিত মৌপোকার গুঞ্জণে

সুবাসিত সংলাপে ।

 

নবীণা

কখনো কি দেখেছো ভেবে

দুর থেকে ভেসে আসা ঢেউ,  সাগর তীরে

বারে বারে দিয়ে যায় চুমি

হারায় অতল গভীরে ।

 

নবীণা

কখনো কি শিউলী কুড়িয়েছো

দেখেছো কি তার বুকের ক্ষত

ভোর হতে না হতেই তার স্বপ্নরা

ঝরে পড়ে অবিরত ।

 

নবীণা

কখনো কি রাতের আকাশ দেখেছো

তার বুকে জ্বলে লক্ষ তারা

তবুও বেদনার নীল রঙে তার সাজ

দিগন্ত হারা ।

 

নবীণা

কখনো কি আমায় দেখেছো

উত্তাল ঝরে নিশ্চুপ প্রকৃতি

প্রতিকুল জোয়ারে ভেসে ভেসে

বুক ভরা অনুকুল আরতি ।

মোট পড়েছেনঃ ৫৯১জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. নবীনা আপনার লেখার কোনকিছুই দেখে নি।ঐ জন্যই সে ওপাশ হয়ে দাঁড়িয়ে আছে।কিন্তু আমি সব দেখেছি।ভালো লাগল ভাইয়া। শুভকামনা।

  2. কেউ যখন কাউকে ভুলে যায় আর তাকে ফিরে দ্যাখে না।
    ভালোবাসার নিয়মই এমন কারও চলে যাওয়া, কারও জন্য অপেক্ষা।
    শুভ কামনা। শুভ সকাল।

মন্তব্য করুন