দিনশেষে একদিন

প্রাক্তন দুঃখের পুঁজিবাদী এক পাখি;
.
প্রয়োজনের যে ডাক বুঝে না
নখের ভিতর ধারালো স্বপ্ন নিয়ে
ভারসাম্য ভুলে উড়ে উড়ে বেড়ায়
বসে না- নিরাপদ এক মনের খাঁচায়
সে প্রিয় হলেও,প্রিয়জন হতে চায় না।
.
জেনেছি একদিন
অতিথি পাখিদের অবাধ্য সুখ গিলে
লাগামহীন সঙ্গমে মানে না খাঁচার সুখ,
 .
হয়ত এখন পাখিটিও বুঝে না
কেউ জানবে না
স্বাধীনতা কখনো সুখের হলেও
হচ্ছে- “নষ্ট-ভ্রষ্ট প্রিয় কারো মানুষ।”
[ছবিটি ব্লগ থেকে নেয়া]
মোট পড়েছেনঃ ৮৩৮জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. হয়ত এখন পাখিটিও বুঝে না
    কেউ জানবে না
    স্বাধীনতা কখনো সুখের হলেও
    হচ্ছে- “নষ্ট-ভ্রষ্ট প্রিয় কারো মানুষ
    শুভকামনা, ভালো থাকুন।

  2. মুক্ত আকাশে অবাধ বিচরণ যে বিহঙ্গের
    সে যে কেনো কিছুতেই বন্দী হয় না খাঁচায়
    মুক্ত বিহঙ্গ কখনোই পোষ মানে না কারো মনের খাঁচায়

    চমৎকার লিখেছেন ভাই
    ভালো থাকুন সবসময়

    1. হ্যাঁ, দুঃখ বিলাসী পাখিরা কখনও স্বাধীনতার নামে নিজের অস্তিত্বের সর্বনাশ করে।

      ধন্যবাদ আপু । ভালো থাকবেন সবসময়।

  3. স্বাধীনতার সঠিক ব্যবহার সবাই করতে পারে না। যার অবাধ বিচরণ সে কখনো পরাধীনতার শিকল পড়তে পারে না খাঁচায় বন্দী হয়ে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করুন