এই শহরে বাঁক নিয়েছে, গড়াই নদি বেয়ে
তারই কুলে স্বপ্ন আঁকে, কাব্য প্রেমী মেয়ে
ছন্দে ডাকে, গন্ধ বিলায়, কঁচি কাচার আসরে
জেগে উঠে ঝরণা ধারা, ফুল পাখীদের বাসরে
ইচিং বিচিং নৃত্য তোলে, প্রাণে বাজায় সুর
দোয়েল কোয়েল ময়না শ্যামা, তার চেয়ে ও সুমধুর
স্বপ্নে আঁকা তুলির আঁচর, হাসি সর্ষে ফুলে
মৃদু হাওয়ায় মন উড়ে যায়, খোঁপা খোলা চুলে
বটের ছায়ায়, পরম মায়ায়, ক্লান্ত দুপুর বেলা
যে ছেলেটি বাঁশির সুরে আপন মনে করে খেলা
তারই ছবি মানস পটে যতনে রাখে গেঁথে
জোছনা রাতে, হাছনার সুবাসে, শীতল পাটি পেতে
নদির জলে পাল তুলে, ভাটিয়ালী গায় মাঝি মাল্লার দল
গড়াইয়ের বুকে চিত্র আঁকে, চোখে তার স্বপ্ন ঝলমল
যতনে গাঁথা মনের কথা ছন্দ তুলে গায়
ধন্ন্যি মেয়ে ধন্ন্যি মেয়ে, রব উঠেছে পাড়ায় ।
~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ২৯/০৮/১৯
ঢাকা
নদির জলে পাল তুলে, ভাটিয়ালী গায় মাঝি মাল্লার দল
গড়াইয়ের বুকে চিত্র আঁকে, চোখে তার স্বপ্ন ঝলমল
যতনে গাঁথা মনের কথা ছন্দ তুলে গায়
ধন্ন্যি মেয়ে ধন্ন্যি মেয়ে, রব উঠেছে পাড়ায় ।——-সুন্দর কবি দা অনেক শুভেচছা রইল
ধন্যবাদ ভাই
চমৎকার কবিতা। ভালো লাগলো ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা সতত
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
উৎকর্ষ চিন্তা, মহনীয় প্রকাশ।
ধন্যবাদ
চমৎকার ছন্দে গাঁথা কবিতাটি। আপনার কবিতায় পাখিদের সঙ্গে আমারও উড়তে মন চায়।
শুভ কামনা রইলো।
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
আমাকে সাথে নিয়ে উড়বেন
বানানগুলো ঠিক করেন। নৃত্য, নদী, হাস্নার, সুবাস।
কবিতা ভালো লেগেছে।
ধন্যবাদ
ইচিং বিচিং আমরাও খেলতাম।
মজার খেলা।
শুভ কামনা।
ধন্যবাদ আপু
মিষ্টি কবিতা…
ধন্যবাদ