সেই শরতে শুরু এই শরতে এসে থেমে গেছে সব

প্রিয়,

সেদিন ছিল শরতের প্রথম মাসের শেষ দিন

শেষ দিনেই শুরুর বার্তা হস্তে এসেছিলে,

দাঁড়িয়ে ছিলে আমার প্রিয় দখিন দুয়ারে!

জানো,আমি আজো জানতে পারিনি-

তুমি সেদিন কী করে বুঝেছিলে?

দখিন দুয়ারই ছিল আমার প্রিয় স্থান!

দখিন দুয়ারেই ছিল আমার  নিত্য যাতায়াত!

 

একটু একটু করে খুব দ্রুতই-

নিজের দখলে নিলে আমার দখিন দুয়ার,

নিলে দখিনা বাতাসের স্পর্শ,

আর তার বিনিময়ে একমুঠো রঙিন স্বপ্ন-

এনে বসিয়ে দিলে আমার আঁখি পল্লবে!

 

আহ্! তারপর শুধু রঙ আর রঙ

যেনো রঙের ঝড় বইছে মন প্রাণ হৃদয় জুড়ে!

অদ্ভুত কী জানো! রঙ গুলো সব রক্তাক্ত ছিল

মেহেদী পাতার মতো লাল

কৃষ্ণচূড়ার মতো লাল

শিমুলের মতো  লাল

পলাশের মতো লাল

আহ্! শুধু লাল আর লাল

এতো এতো লাল রঙ এসে

আমার স্বপ্নের সাথে মিশে

রক্তাক্ত ক্ষত-বিক্ষত করে তুলেছে!

অতঃপর ভয়াবহ বিভৎস রূপ নিয়েছিল-

আমার স্বপ্ন গুলো!

জানো, এখন আর স্বপ্ন দেখি না

কল্পনায় তব সনে সংসার রচি না!

সেই শরতে শুরু এই শরতে এসে থেমে গেছে সব সবকিছু!

মোট পড়েছেনঃ ১৭২জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. শরৎ বন্দনায় স্মৃতিকাতরতা।
    কখনো স্বপ্নেরাও বিনানোটিশে অবসরে চলে যায়। তারপর স্রেফ ভাতঘুমের আলস্যি। কাঁশ ফুটুক তবু প্রতি ফিরে আসা শরতে।

    1. ভাত ঘুম শেষেই আপ্রাপ্ত স্বপ্নের বীজ বপন হিসেবে এই লেখাটা।
      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  2. এত এত শরত বন্দনায় শরতের সাথে প্রেম হচ্ছে যদিও আমার তালপাকা গরম অসহ্য।
    তারপরও রঙিন স্বপ্ন গুলো আবার ফিরিয়ে আনুন ।
    আমরাও মাখামাখি করি এই কামনা।
    ভালো থাকুন।

    1. শরতের আকাশে ওঠা রামধনুর সপ্তম রঙ ছড়িয়ে পড়ুক সবার জীবনে। এই তো প্রত্যাশা
      কৃতজ্ঞতা অশেষ আপু
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

মন্তব্য করুন