সন্ধ্যা নদির পাড়ে

সন্ধ্যা নদির পাড়ে ~~~~~~~~~~~

~~~~~~ কামরুল ইসলাম ~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~

চলো,  জোছনা স্নান করি ~

কুয়াশার চাদরে,  শীতের আদরে ~

সন্ধ্যা নদির পাড়ে  ।

হাতে হাত ধরে,  ভেজা বালীতে ~

ঢেউ এসে ছুয়ে যাওয়া নগ্ন পায়ে ~

হেঁটে চলি জোছনার স্রোতে ~

তোমার কাঁপা ঠোটে চুমু এঁকে ~

স্বপ্ন মাখা দিগন্তে  ।।

 

চলো জোছনা স্নান করি ~

হিম বাতাসে,  চাঁদনীর ঝিলিমিলি ঢেউয়ে ~

সন্ধ্যা নদির পাড়ে  ।

 

কিছুটা পথ হেঁটে হেঁটে , কিছুটা সময় দাঁড়িয়ে ~

কিছুটা অনুভুতি,  দুবাহুতে বুকে জড়িয়ে ~

কিছু ভাষা,  চোখে চোখে দৃষ্টিতে ~

কিছু স্পর্শের মধুময় মিস্টিতে ~

জীবনের গল্পে,  অনাদায়ী স্বপ্নে ~

মগ্ন কাটাই,  এই জোছনা মাখা নিশিতে ।।

 

চলো,  জোছনা স্নান করি ~

শান্ত,  নিবিড়,  এই উষ্ণ নিশিতে ~

সন্ধ্যা নদির পাড়ে   ।

~~~~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২৩/১২/১৮

ঢাকা, ।

মোট পড়েছেনঃ ৮৩২জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. চলো, জোছনা স্নান করি ~
    শান্ত, নিবিড়, এই উষ্ণ নিশিতে ~
    সন্ধ্যা নদির পাড়ে।***
    মনোকামনা তারাতারি পুরন হোক এটাই কামনা।
    হিমশীতল বাতাস, নদীর পাড়, চাঁদনী, জোসনা কিংবা প্রিয় চুমু সবারই কাম্য।
    শুভ কামনা।

মন্তব্য করুন