মতের অমিল

“””””””””””” মতের  অমিল “””””””””””””””””

~~~~~~~~ কামরুল ইসলাম ~~~

~~~~~~~~~~~~~~~~

তুমি আমার প্রতিপক্ষ নও ~

নও ভাল বাসার আদুরি ~

এক প্রহরের সহচর হতে পারো ~

যদি না করো চাতুরী  ।

উর্ধ্ব লোকে আমি যদি আকাশ দেখি ~

তুমি হয়তো দেখো মেঘ  ~

দৃষ্টির আড়ালে সৃষ্টি শুধু ~

কল্পনায় ভেদাভেদ  ।

আমি বৃষ্টির কান্না শুনি ~

তুমি হয়তো রিমঝিম ~

উষ্ণতার অনুভুতির স্পর্শে খুঁজে পাই  ~

আমি বিষণ্ণতা,  তুমি সুখ অপরিসীম ।

আমি ঝরা শিউলীর বিরহে কাঁদি ~

তুমি গাঁথো তার  মালা ~

এক রজনীর গল্পে যখন কাতর ~

তুমি তার সুভাসে উতালা ।

বলছি না,  মিলতেই হবে ~

তোমার আমার চিন্তা ~

দু’জনে,  দু’মেরু ই নিই খুঁজে ~

বৃথা না যাক দিনটা  ।

~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২৫/০৮/২০১৯

ঢাকা ।

মোট পড়েছেনঃ ৮৯০জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. আমার সাথে অন্যের ভাবনার মিল না হওয়াটাই স্বাভাবিক কিন্তু ভালোবেসে একে অন্যের ভালোলাগাকে আপন করা যায়। শুভ কামনা রইলো

  2. দুজন একইরকম হওয়া তো বিরাট ভাগ্যের ব্যাপার।
    অধিকাংশ সময়ই তা হয় না তারপরও মতের এ অমিল ,আলাদা স্বাধ-আহ্লাদকে মেনে নিয়ে চলাই জীবন।
    এভাবেই চলতে থাকুক জীবন এই কামনা।

মন্তব্য করুন